Dhaka , Friday, 27 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হাতীবান্ধায় পুলিশের হাতকড়া নিয়ে চম্পট: ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে জঙ্গল থেকে ফের ধরা চুরির আসামি দাওয়াত পাননি বীর প্রতীক আজিজুল হক: সাংস্কৃতিক কর্মীদের তীব্র ক্ষোভ ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী গুরুতর আহত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাউজানের কদলপুর এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী রিভলবার ও ০২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:29:41 pm, Friday, 18 October 2024
  • 111 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ।।

নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর কবিরহাটে চিকিৎসক ও হাসপাতাল মালিকের অবহেলায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে।

বুধবার -১৬ অক্টোবর- উপজেলার কবিরহাট বাজারের “জননী জেনারেল হাসপাতাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টারে” এ ঘটনা ঘটে।

নিহতের নাম রেহানা আক্তার -৩২-। তিনি উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের মিয়াজি বাড়ির মো. মজিবুর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী মজিবুর রহমান অভিযোগ করে বলেন- বুধবার দুপুর ১২টার দিকে রেহানাকে তিনি কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তাররা কোন রকম দেখে প্রায় ৩-৪ ঘন্টা পরে বিকেল ৪টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন।

তখন আমাদের গ্রামের ডাক্তার বিপুল এর সাথে যোগযোগ করলে তিনি আমাকে বলেন- জননী হাসপাতালে কথা বলে দিয়েছি- তুমি রোগীকে সেখানে নিয়ে যাও।

জননী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা হাসপাতালের ভিতরে নেওয়ার পূর্বে রাস্তায় তাকে পরীক্ষা করে দেখে ৩-৫ নার্স ও ওর্য়াডবয়কে দিয়ে টেনে হিছড়ে হাসপাতালের ভিতরে নিয়ে যায়।

পরে আমাকে বলে রোগীর আল্ট্রা করতে হবে টাকা দিন। আমি টাকা দেওয়ার পর তারা রোগীকে একটি রুমের ভিতরে নিয়ে যায়। এসময় আমি  বাহিরে অপেক্ষা করছিলাম।

প্রায় ২ঘন্টা পরে তারা আমাকে বলে গাড়ী নিয়ে আসেন। তখন আমি একটি সিএনজি নিয়ে আসলে তারা আমাকে বলে- আপনার রোগীকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি আমার স্ত্রী মারা গেছে।

মজিবুর রহমান আরও বলেন- জননী হাসপাতালে ডাক্তাররা আমাকে সেখানে সেময় জিজ্ঞাসা করেছে যে আপনি কোনটা চান? স্ত্রী নাকি শিশু? আমি বলেছি- স্ত্রীকে চাই। অথছ তারা আমার স্ত্রীর কি চিকিৎসা করলো আমি জানিনা- এখন আমার স্ত্রী ও শিশু সন্তান দুজই মারা গেছে। মজিবুর রহমান বলেন, আমি গরীব-অসহায় ও নিরিহ লোক। সঠিক তদন্তের মাধ্যমে এঘটনার বিচার চাই।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রেহানাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন- জননী জেনারেল হাসপাতাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টারের কোন অনুমোদন নেই। তারা দাপট দেখিয়ে অপ-চিকিৎসা দিয়ে মানুষকে হত্যা করছে।

জননী জেনারেল হাসপাতাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক

জাহাঙ্গীর হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে প্রথমে বলেন-রোগীকে হাসপাতালের ভিতরে আনা হয়নি। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বলে- রোগীকে হাসপাতালের ভিতরে আনার পরপরই রোগী মারা গেছে ! এখানে আমাদের গাফিলতি নেই।

এসময় ওই হাসপাতালে চেম্বার করেছিলেন ডাক্তার রাফি। এবিষয়ে ডাক্তার রাফি বলেন- রোগীকে আনার পর আল্ট্রা করানো হয়েছে। আল্ট্রায় পেটের নবজাতকের পালস পাওয়া যায়নি। তিনি আল্ট্রা রিপোর্ট দেখেছেন- কিন্তু রোগীকে দেখেননি। সিনিয়র সিস্টাররা রোগীর অবস্থা চেক করেছেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শ্যামল কুমার দেবনাথ বলেন, আমাদের এখানে হাসপাতালের ইমারজেন্সীতে একজন প্রসূতিকে মৃত অবস্থায় আনা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বলেন- বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখছি। এবং অনুমোদন বিহিন ভাবে কেউ হাসপাতাল চালালে ব্যবস্থা নেওয়া হবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোঃ শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ।।

আপডেট সময় : 12:29:41 pm, Friday, 18 October 2024