Dhaka , Friday, 20 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:12:54 pm, Sunday, 23 November 2025
  • 42 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

“কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে উঠো তারুণ্য”এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি জয় কুমার দে পুলক, এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম।
এছাড়া আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সভাপতি শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, এবং ছাত্র ইউনিয়নের উপজেলা সভাপতি জহির রায়হান।
সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার এবং সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে যুবসমাজের অধিকার, কর্মসংস্থান, গণতন্ত্রচর্চা, সাংগঠনিক বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা ও জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানমঞ্চ প্রাণবন্ত হয়ে ওঠে।
রাতে কমরেড মণি স্মৃতি জাদুঘর হলরুমে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে রমজান আলী সরকারকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মীর আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : 06:12:54 pm, Sunday, 23 November 2025