
অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
নরসিংদীর জেলখানা মোড়ে বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।
গতকাল ঢাকা সিলেট মহাসড়কে ভ্রাম্যমান আদালতে গাড়ির চালক ও হেলপারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকা সুলতানা।
বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাড়ির চালক ও হেলপারকে পরিবহণ আইন ২০১৮ মোতাবেক ৪ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকা সুলতানা বলেন, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সড়কে লাইসেন্সবিহীন গাড়ী বেপরোয়া হয়ে গেছে, তাই দুর্ঘটনা এড়াতে সড়ক আইন মেনে চলতে ও গাড়ী চলাচলে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এ অভিযান চলমান থাকবে৷
























