Dhaka , Thursday, 2 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 11:45:06 am, Thursday, 2 April 2026
  • 2 বার পড়া হয়েছে

এন. রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী হাজারী টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে আবু হুমায়ুন নামে এক ব্যক্তির ফলের আড়তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানা যায়। এতে ফলের আড়ৎসহ পাশাপাশি আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো আবু হুমায়নের মালিকানাধীন ফলের আড়ৎ, আমানত উদ্দীনের মালিকানাধীন খাগরিয়া স্টোর, কাজী ছৈয়দ নুরের মালিকানাধীন এজে সুপার সপ এবং ছাবের আহমদের মালিকানাধীন মেজবান বাড়ি রেস্তোরা।
জানা যায়, সকাল ৭টার দিকে হঠাৎ আবু হুমায়নের মালিকানাধীন ফলের আড়ৎ থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় ওই মার্কেটের সকল দোকান বন্ধ ছিল। এসময় আগুনের ঘটনা টের পেয়ে পার্শ্ববর্তী মেজবান বাড়ি রেস্টুরেন্টের ১৫ জন কর্মচারী আগুন নেভাতে এগিয়ে আসে। পরবর্তীতে চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মেজবান বাড়ি রেষ্টুরেন্টের সত্বাধিকারী সাবের আহমদ সওদাগর জানান, তার রেস্টুরেন্টের সামনে আবু হুমায়ুনের মালিকানাধীন ফলের আড়তে গতকাল মঙ্গলবার রাতব্যাপী বিপুল সংখ্যক পেঁপে পাকার জন্য কর্মচারীরা কাগজ মুড়িয়ে মজুদ করে। শেষরাতে তারা চলে গেলেও বৈদ্যুতিক পাখা চালু রেখেছিল। সকাল ৭টার সময় বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সুত্রপাত হয়ে কাগজে পড়লে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তার রেস্টুরেন্টের কর্মচারীরা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার সময় আন্ডারগ্রাউন্ডের সকল দোকানপাঠ বন্ধ ছিল। না হয় ক্ষতির পরিমান আরো বৃদ্ধি পেতো। তবে পানি ও কালো ধোয়ায় আন্ডারগ্রাউন্ডের প্রায় প্রত্যেকটি দোকানে রক্ষিত মালামালের ক্ষতি সাধিত হয়।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, দোহাজারী হাজারী টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী সাতকানিয়া ফায়ার সার্ভিস থেকেও ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ফলের আড়ৎসহ পাশাপাশি ৪টি ব্যবস্থা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়দের সাথে আলাপ করে এবং তদন্তে সেখানে অবস্থিত একটি ফলের আড়ৎ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির নিরুপের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ

দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : 11:45:06 am, Thursday, 2 April 2026