Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক আনোয়ারকে হত্যার হুমকি গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

  • Reporter Name
  • আপডেট সময় : 12:50:42 pm, Saturday, 3 May 2025
  • 158 বার পড়া হয়েছে

দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক আনোয়ারকে হত্যার হুমকি গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

সাব্বির হাসান,মণিরামপুর প্রতিনিধি

মহান শ্রমিক দিবসে দেশব্যাপী সাংবাদিকদের উপর হয়রানি, হামলা  ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পূর্বঘোষিত  মানববন্ধন করেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। এরইমধ্যে যশোরের মণিরামপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদনের জন্য বক্তব্য নেওয়ার পর হোয়াটসআপে কল করে সাংবাদিক আনোয়ার কে হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দৈনিক আজকের পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন নামের ওই সাংবাদিক এ বিষয়ে ১লা মে (বৃহস্পতিবার) দেশের সকল অন্যায়কারীদের বিরুদ্ধে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজীর সাথে আলোচনা সাপেক্ষে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম জিন্নাহর বিরুদ্ধে মণিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, ৩০ এপ্রিল(বুধবার) রাত ১১টার দিকে উপজেলার খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ হোয়াটসঅ্যাপে ফোন করে এই হুমকি দেন, আব্দুল আলিম জিন্নাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বলে স্থানীয় সূত্রেও জানা গেছে।

জিডিতে সাংবাদিক আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহর তত্ত্বাবধায়নে সরকারি অর্থায়নে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মোহন্ততলা মন্দির অভিমুখে একটি ইটের সলিং সড়ক সংস্কারের কাজ কয়েক দিন আগে শেষ হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ ছিল, সড়ক সংস্কারে মানহীন ইট ব্যবহারের কারণে চলাচলের জন্য উন্মুক্ত করার পরপরই অধিকাংশ ইট ভেঙে নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য বক্তব্য নিতে বুধবার (৩০ এপ্রিল) রাতে চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহর সঙ্গে মুঠোফোনে সাংবাদিক আনোয়ার হোসেনের কথা হয়। এরপর রাত ১০টা ৫২ মিনিটে আব্দুল আলিম জিন্নাহ হোয়াটসঅ্যাপে সাংবাদিক আনোয়ার হোসেনকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি তাঁকে হত্যার হুমকি দেন। সাংবাদিক আনোয়ার হোসেন এ সময় অন্য একটি মুঠোফোনে চেয়ারম্যানের বক্তব্য রেকর্ড করেন।

এবিষয় জানতে চাইলে আব্দুল আলিম জিন্নাহ বলেন, আমার বাড়ি এবং সাংবাদিক আনোয়ার হোসেনের বাড়ি একই ইউনিয়নে। আমার সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। ইউনিয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ টাকা ব্যায়ে আমি ১৭৪ ফুট একটি ইটের সড়ক করছি। এতে প্রায় পাঁচ হাজার ইট লেগেছে। ইটের দাম বেশি। ভ্যাট ও আইডি বাদ দিলে ১ লাখ টাকা থেকে আরও টাকা কমে যায়। সড়কের কাজ এখনো শেষ হয়নি। বালু দিয়ে ইট বোনার কাজ কেবল শেষ হয়েছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় এখনো বালু দিতে পারিনি। সড়কের বিলও তৈরি করে জমা দিইনি। এর মধ্যে গরুর গাড়ি ও ট্রলিতে করে ধান পরিবহনের সময় সড়কটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা নিয়ে সাংবাদিক আনোয়ার হোসেনের সঙ্গে আমার হোয়াটসআপে কথা হয়েছে। তাঁকে আমি গালিগালাজ করিনি, কোনো হুমকি দিইনি। আমার বক্তব্য রেকর্ড করে তা এডিট করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন- এই ঘটনা আমাদের কাছে অতন্ত্য কষ্টের, আমরা কোন সহযোদ্ধাদের সাথে অসদাচরণ মেনে নিতে পারি না। অডিও রেকর্ড এডিটের মতো এত হীনমন্যতার পরিচয় একজন কলম সৈনিক দিতে পারে না। অন্যায়কারী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আনোয়ার একজন বর্তমান সময়ের নির্ভীক কলম যোদ্ধা, তার সাথে এমন অসদাচরণ ও হত্যার হুমকিদাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামও দেই মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, আনোয়ার হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক আনোয়ারকে হত্যার হুমকি গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

আপডেট সময় : 12:50:42 pm, Saturday, 3 May 2025