Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য স্বপ্নের সুরে এগিয়ে চলা মধুপুরের গীতিকার আমিনুল ইসলাম সেলিম জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিল্পকলায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জুলাইয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় ঘন্টা বেজে ওঠে -জাহান্দার আলী এমপি মাদারীপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব জাফর ইকবালের সঙ্গে প্রেম নিয়ে যে তথ্য দিলেন ববিতা আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রুমিন ফারহানা দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে ১৫ বিজিবির টানা ৩টি অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী, গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ সোনারগাঁয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্বশুর থানায় রূপগঞ্জে মাদকবিরোধী সভা, মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের আহ্বান দুর্গাপুরে খাল খননের বকেয়া মজুরির দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনায় দিনভর অচলাবস্থা সত্যের প্রতীক খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ

দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:18:54 pm, Wednesday, 5 August 2026
  • 4 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে ধ্বংস করা যায় এবং দেশকে কীভাবে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যায়—সেসব পরিকল্পনা গণভবন থেকেই করা হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে হত্যা করা যায়, দেশকে কীভাবে ধ্বংস করা যায়—সেসব ব্লুপ্রিন্ট গণভবনেই তৈরি হতো। গত ১৭ বছরে গুম, খুনসহ নানা ঘটনার পরিকল্পনাও এখান থেকেই করা হয়েছে।’

৫ আগস্টকে দেশের মানুষের বিজয়ের দিন উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্ট শুধু আমাদের বিজয় নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের বিজয়। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করেছি, গুম-খুনের শিকার হয়েছি, কারাবরণ করেছি। কিন্তু সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে, তখনই প্রমাণ হয়েছে—জনগণ অংশগ্রহণ করলে কোনো ক্ষমতাবান ব্যক্তি বা শক্তিই তাদের সামনে টিকে থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আপনি যত বড়ই হোন কিংবা যত অহংকারীই হোন, জনগণের শক্তির সামনে একসময় আপনাকে নত হতেই হবে।’

একসময়ের গণভবনকে ‘দম্ভের স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, ‘এই ঘটনাই প্রমাণ করে, আল্লাহ দম্ভের সঙ্গে তাঁর জমিনে চলাকে পছন্দ করেন না। একসময় গণভবন ছিল দম্ভের প্রতীক। আজ সেটিই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জাদুঘরে রূপ নিয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য

দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ

আপডেট সময় : 04:18:54 pm, Wednesday, 5 August 2026