Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

দুর্গাপুরে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:53:02 pm, Friday, 18 April 2025
  • 210 বার পড়া হয়েছে

দুর্গাপুরে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি

মানবিক উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষের সুবিধার্থে নেত্রকোণার দুর্গাপুরে চলাচলকারী অটো ও ইজিবাইকের টোল ফ্রি করে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নিজ তহবিল থেকে তিনি ইজারাদারের সমস্ত অর্থ পরিশোধ করেছেন।

বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন স্পটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি বাস্তবায়নে কাজ করেন। এসময় তারা অটো ও ইজিবাইক চালকদের সাথে কথা বলে টোল ফ্রি করার বিষয়টি অবগত করেন।

এই উদ্যোগের ফলে অটো ও ইজিবাইকে চলাচল করে সুবিধা পাবেন সাধারণ মানুষ। আগের তুলনায় এসব বাহনে ভাড়া কমবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্গাপুরের প্রেসক্লাব মোড়ে অটোচালক আল আমিন জানান,এটি খুব প্রশংসনীয় একটি উদ্যোগ।  তিনি বলেন,আগে টোল দিতে হতো,তাই যাত্রীদের কাছ থেকে যে ভাড়া নেয়া হতো তার তুলনায় ভাড়া এখন কমবে।

দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে টোল ফ্রি করার বিষয়টি নিয়ে চালকদের অবগত করছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। তিনি বলেন, গত পহেলা বৈশাখ থেকে অটো,ইজিবাইক ইজারা চালু হয়। দুর্গাপুরের সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয়  বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই উনার নিজ তহবিল থেকে ইজারাদারের টাকা পরিশোধ করে অটো, ইজিবাইকের টোল ফ্রি করে দিয়েছেন। এর সুফল ভোগ করবেন সাধারণ মানুষ। চমৎকার এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।

বিষয়টি নিয়ে ইজারাদার ও উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ ওসমান গণি বলেন,যাত্রীসাধারণের কথা ভেবে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব নিজ তহবিল থেকে ভর্তুকি দিয়ে অটো ও ইজিবাইকের টোল ফ্রি করে দিয়েছেন। আমরা আজ অটোচালক ভাইদের বিষয়টি অবগত করলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল খান রুদ্র, জোবায়ের হোসেন আব্বাসী প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

দুর্গাপুরে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় : 07:53:02 pm, Friday, 18 April 2025