Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা

দখলদারদের কবলে ঐতিহাসিক সলঙ্গা হাট

  • Reporter Name
  • আপডেট সময় : 08:40:18 pm, Sunday, 19 March 2023
  • 71 বার পড়া হয়েছে

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহার করার আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২২ সালের ২৭ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা হাটে গণহত্যা সংঘটিত হয়। যুবনেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা এলাকায় আন্দোলনরত জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ব্রিটিশ পুলিশ। নিহত হন কয়েক শ মানুষ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবৈধ দখলদারদের কবলে পড়ে হারিয়ে যাওয়ার পথে উপজেলার ঐতিহাসিক সলঙ্গা হাটও। ব্যবসায়ীদের অভিযোগ, প্রভাবশালীদের দখলে হাটের জায়গা সংকুচিত হতে হতে এখন যানবাহন প্রবেশ করার রাস্তাও নেই। ক্রেতা-বিক্রেতাদের আগমনও কমে গেছে। ফলে, লোকসানের মুখে ব্যবসায়ীরা। তবে অবৈধ দখলদার উচ্ছেদে দ্রুত অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা হাটের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। মওলানা আব্দুর রশীদ তর্কবাগিশের নেতৃত্বে এই সলঙ্গা হাট থেকেই পূর্ববঙ্গে বিলেতি পণ্য বর্জনের আন্দোলনের সূচনা হয়। প্রাণ হারায় সলঙ্গার অসংখ্য মানুষ।

কিছু দখলদারদের কারণে ঐতিহ্যবাহী হাটটি এখন হারিয়ে যেতে বসেছে। স্থানীয় প্রশাসনের জরিপ মতে হাটে জায়গার পরিমান ৭.৭৯ একর। তবে স্থানীয়রা বলছেন, বর্তমানে জায়গা রয়েছে আড়াই থেকে তিন একর। নানা সময়ে প্রভাবশালী ভূমিদস্যুরা নিজেদের মতো করে দখল করে নিয়েছে হাটের জায়গা।

কয়েক বছর আগেও সলঙ্গাহাটের ইজারা মূল্য ছিলো দেড় থেকে দু’কোটি টাকা। কিন্তু জায়গা কমে যাওয়ায় ইজারাও কমে গেছে। এলাকাবাসীর দাবি আর স্থানীয় নেতাদের আহ্বানেও দখলদার উচ্ছেদে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি।

তবে শিগগিরই দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ঐতিহাসিক সলঙ্গাহাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল।

দখলদারদের কবলে ঐতিহাসিক সলঙ্গা হাট

আপডেট সময় : 08:40:18 pm, Sunday, 19 March 2023