তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস থানায় ওসি- এস আইসহ ২৪ পুলিশ সদস্য যোগদান করেছে।গত সোমবার বিকেল ৪ টায় তিতাস থানায় ওসি হিসেবে যোগদান করে নামজুল হুদা- এস আইসহ ২৪ জন পুলিশ সদস্য যোগদান করলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার- তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া- যুগ্ম- আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু-
কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সী,সাংগঠনিক সম্পাদক মো.অহিদ উল্লাহ- বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম- মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূইয়া বাবুল- উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বার- যুগ্ম- আহবায়ক আবদুল করিম মহারাজ- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো.শফিকুল ইসলাম ভূইয়াসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

























