তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের ঢালা দিয়ে শহীদ বৃদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
এরপর উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার।উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো.নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,উপজেলা সহকারী কমিশনার -ভূমি-আশিক-উর- রহমান,তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- কাঞ্চন কান্তি দাশ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-পিআইও-জামিলুর রহমান,
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নজরুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসামৎ লায়লা পারভীন বানু,মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম,বীর মুক্তিযোদ্ধা মো.মোবারক হোসেন মাষ্টার,হাজী মো.মহসীন আলী ভূইয়া,
মো.মোবারক হোসেন,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মো.বাবুল আহমেদ,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

























