
তিতাস- কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের
আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সোমবার সকালে উপজেলার মজিদপুর বজারে অবস্থিত আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক তন্ময় হাসান কাজল- বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় অর্থ সচিব কারুল হাসান লিটন- এডমিন ডিরেক্টর কবির হোসেন আজাদ ও প্রধান শিক্ষক সবুজ আহমেদসহ সকল শিক্ষকবৃন্দসহ মঞ্চে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।অনুষ্ঠান পরিচালনা করেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেন ও আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তানজিলা আক্তার।

























