তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় আ.লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার সকাল দশটায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ আ.লীগের প্রধান কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.সাদেক পাঠান।
মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি এইচ এম একলাছ, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সরকার,জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ আবুল খায়ের,উপজেলা আ.লীগের সদস্য মো.আমির হোসেন সরকার,উপজেলা মহিলা আ.লীগ নেত্রী মোসামৎ হাসিনা আক্তার, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো.রেজাউল ইসলাম মোল্লা,কুমিল্লা উত্তর জেলা
ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাবেক সহ-সভাপতি পাভেল মাহমুদ সুমন মেম্বার,সাংগঠনিক সম্পাদক মো.আলাউদ্দিন ব্যাপারীসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এরপর উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি জামাত শিবিরের ডাকা হরতালের বিরুদ্ধে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে
মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে।























