Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠি থেকে আজ লঞ্চ-বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপির ২০ হাজার নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:45:40 pm, Wednesday, 24 December 2025
  • 35 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নিতে ঝালকাঠি জেলা থেকে আজ প্রায় ২০ হাজার নেতাকর্মী দুইটি লঞ্চ ও বাসযোগে ঢাকায় যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর উদ্যোগে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর লঞ্চঘাট, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা দুইটি বড় যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর আগেই ২১ ডিসেম্বর থেকে অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন। এছাড়াও সড়কপথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে বাস ও মাইক্রোবাসে করেও অসংখ্য নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সদরঘাট এলাকায় সকালবেলায় যানজটের আশঙ্কা থাকায় অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।
আগামীকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। পরে বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ঝালকাঠির বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-এর নেতৃত্বে একটি বড় লঞ্চ ঝালকাঠি সদর লঞ্চঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে ঢাকার পথে যাত্রা করবে। একই রুটে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথকভাবে আরও একটি লঞ্চ ছাড়বে। অন্যদিকে পিরোজপুর -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলামের নেতৃত্বে তার নিজের অগ্রদূত প্লাস’ নামের একটি বড় লঞ্চে ভান্ডারিয়া হুলারহাট ও কাউখালি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সেই লঞ্চে ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা ভান্ডারিয়া থেকে ও রাজাপুর উপজেলার বিএনপির একাংশ নেতাকর্মীরা কাউখালি থেকে উঠবেন।
ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের ‘সুন্দরবন-১২’ লঞ্চটি ভাড়া করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিজানুর রহমান মুবিন। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন,
“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।”
এছাড়া নিজাম শিপিং লাইন্সের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাঁদের ‘অ্যাডভেঞ্চার-৯’ যাত্রীবাহী জাহাজটি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক লাবলু বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ ১৭ বছর পর তাঁর দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন।” তিনি আরও বলেন, নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা কেবিনের ব্যবস্থাও করা হয়েছে।
ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন,
“দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতীক।”
ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন,
“তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন গতি আসবে। একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠি থেকে আজ লঞ্চ-বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপির ২০ হাজার নেতাকর্মী

আপডেট সময় : 06:45:40 pm, Wednesday, 24 December 2025