Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ, চাইলেন নগর সরকার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:29 pm, Sunday, 16 November 2025
  • 104 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে নগর সেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার কথা তুলে ধরে তিনি ‘নগর সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে উদ্যোগ বাস্তবায়নে উদ্যোগের প্রত্যাশাও ব্যক্ত করেন মেয়র।

শনিবার সন্ধ্যায় লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার দীর্ঘ আলাপ হয়। পরে বাংলাদেশ সময় রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন মেয়র শাহাদাত। ছবিতে সিটি করপোরেশনে তার এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি তারেক রহমানের হাতে তুলে দিতেও দেখা যায় তাকে। বৈঠকে দলীয় ও জাতীয় রাজনীতির বিষয় নিয়েও আলোচনা হয়।

রোববার লন্ডন থেকে তিনি জানান, সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার একবছর পূর্ণ হয়েছে। গত এক বছরে সিটি করপোরেশনের কাজকর্ম আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছি। এক বছর উপলক্ষে প্রকাশিত উন্নয়ন প্রতিবেদনের বইটিও তার হাতে তুলে দিয়েছি।

মেয়র বলেন, একবছরে আমরা মোটামুটি সব নালা নর্দমা পরিষ্কার করেছি। যার ফলাফল আমরা এ বছর হাতেনাতে পেয়েছি। এ বছর চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা অর্ধেকে নেমে এসেছে। আরও ২১-২২টা খাল নিয়ে কাজ করার পরিকল্পনাও তাকে জানিয়েছি। এগুলো খনন করা হলে স্থায়ীভাবে চট্টগ্রাম জলাবদ্ধতামুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে। চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সে বিষয়েও পরামর্শ নিয়েছি।

বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একেক সংস্থা একেকভাবে কাজ করে। কোনো সমন্বয় নেই। এতে শেষ পর্যন্ত নাগরিকরাই ভোগেন। সমন্বয় হবে তখনই, যখন নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব দেওয়া হবে। সিটি করপোরেশনের মেয়র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সুতরাং সিটি করপোরেশনের মাধ্যমে নগর সরকার গঠনের কোনো বিকল্প নেই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলেছি, বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই যেন নগর সরকার গঠনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করা হয়।

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হলো মেয়র শাহাদাতের। এর মধ্যে স্কাইপিতে নিয়মিতই কথা হলেও লন্ডনে দেখা হওয়ার সুযোগ হয়নি। তিনি জানান, আগের দুইবার ভিসা আবেদন করেও যেতে পারেননি। এবার কূটনৈতিক পাসপোর্ট থাকায় প্রক্রিয়াটা সহজ হয়েছে।

গত ৮ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেছেন মেয়র ডা. শাহাদাত। ২১ নভেম্বর দেশে ফেরার কথা মেয়রের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ, চাইলেন নগর সরকার

আপডেট সময় : 09:14:29 pm, Sunday, 16 November 2025