Dhaka , Thursday, 2 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন

ঢাকার সাভারে এনাম মেডিকেলে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:27 am, Sunday, 18 August 2024
  • 119 বার পড়া হয়েছে

ঢাকার সাভারে এনাম মেডিকেলে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
   
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে টাকার অভাবে চিকিৎসার অবহেলায় রাকিব হোসেন -২০- নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ ও নয় দফা দাবি করেন।

শনিবার -১৭ আগস্ট- বিকেলে সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। 

এর আগে- শুক্রবার রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্নে সড়ক দুর্ঘটনায় আহত হয় রাকিব। পরে শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত রাকিব আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার হারুন অর রশীদের ছেলে। তিনি আশুলিয়ার বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
নিহত রাকিবের বন্ধু আশুলিয়া এআরআই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আলিফ  বলেন, শুক্রবার তিনটি মোটরসাইকেলে করে আমরা ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। পরে রাতে দেড়টার দিকে সাভার বাসস্ট্যান্ড পার হয়ে রেড়িও কলোনিতে এসে দেখি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। রাকিবের মোটরসাইকেলে আরেক বন্ধু মারুফ ছিল। ওরা দুইজন রাস্তায় পড়ে আছে। 
তিনি বলেন- এরপরে রাত ২টার দিকে ওদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। কিন্তু ওদের টাকার জন্য ভর্তি নিচ্ছিল না। ওষুধ কেনার টাকা ছিল না আমাদের কাছে। তখন আমরা মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন দিতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতেও রাজি হয়নি। পরে পরিচিত একজনের মাধ্যমে ওদের চিকিৎসার ব্যবস্থা করি। রাকিবকে আইসিউতে নিলেও চিকিৎসকরা অবহেলা করেছে। পরে রাকিব সকাল ১০টার দিকে হাসপাতালে মারা যায়।
নিহতের বড় ভাই হাবিবুর রহমান বলেন- চিকিৎসকদের অবহেলার কারণে আমার ভাই মারা গেছে। শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ টাকার জন্য অবহেলা করছিল। পরে আইসিইউতে ভর্তির পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত একজন চিকিৎসকও আমার ভাইকে দেখতে যায়নি।
এদিকে- রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী হাসপাতালে এসে উপস্থিত হন। যাদের অনেকেই রাকিবের বন্ধু ছিলেন। তারা হাসপাতালে মরদেহ রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
দাবিগুলোর মধ্যে রাকিব হত্যার বিচার- হত্যার সঙ্গে জড়িত সব চিকিৎসক ও কর্মচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া- চিকিৎসা সেবার নামে ব্যবসা বন্ধ করা- আগে টাকা পরে সেবা এই নিয়ম বাতিল করা- রোগী ভর্তি ও চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং অতিরিক্ত ফি আদায় বন্ধ করার দাবি ছিল উল্লেখযোগ্য।
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক রওশন আক্তার চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন- রাকিবের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা হয়ে থাকলে তদন্ত করে আমরা দায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের অন্যান্য দাবিও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন

ঢাকার সাভারে এনাম মেডিকেলে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ।।

আপডেট সময় : 05:04:27 am, Sunday, 18 August 2024