Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর

ঠাকুরগাঁওয়ে বদলি হওয়ার পরেও ছাড়ছেন না কোয়ার্টার দিচ্ছেন না ভাড়া ও বিদ্যুৎ বিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:19:53 am, Tuesday, 8 October 2024
  • 150 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বদলি হওয়ার পরেও ছাড়ছেন না কোয়ার্টার দিচ্ছেন না ভাড়া ও বিদ্যুৎ বিল।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধ।।

ঠাকুরগাঁওয়ে বদলির দুই বছর পার হলেও সরকারি কোয়ার্টার না ছাড়ার অভিযোগ উঠেছে এলজিইডির তৎকালীন কার্যসহকারী আবু সাঈদ মো. করিম ও সার্ভেয়ার মফিজুর রহমানের বিরুদ্ধে। এছাড়াও মাসের পর মাস বিনা ভাড়ায় থাকাসহ দিচ্ছেন না বিদ্যুৎ বিল। কোয়ার্টারে প্রায় ৮ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

সূত্র মতে-এলজিইডির কার্যসহকারী আবু সাঈদ মো: করিম ঠাকুরগাঁও সদর থেকে প্রায় ৩ বছর আগে বদলি হয়েছেন দিনাজপুর জেলায় এবং সার্ভেয়ার মফিজুর রহমান প্রায় ২ বছর আগে বদলি হয়েছেন পঞ্চগড় জেলায়। অন্য জেলায় বদলি হওয়া সত্ত্বেও তারা সরকারি কোয়ার্টারের ঘর নিজ দখলে রেখেছেন। কর্তৃপক্ষের বারবার নোটিশের পরেও কোনভাবেই ছাড়ছেন না ঘরগুলো। এমতাবস্থায় বেকাদায় পড়েছে উপজেলা কর্তৃপক্ষ।

কোয়ার্টার বরাদ্দ -সংক্রান্ত তথ্য অনুসন্ধানে দেখা গেছে, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা -ইউএনও- এর বাসভবন বাদে পাথরাজ- শুক- সেনুয়া ও টাংগন নামে ১৪টি দ্বিতলা বিশিষ্ট ভবন রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ভবনগুলোতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বাসা ভাড়া সহ বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগও রয়েছে।

সরকারি কোয়ার্টারে তালিকায় রয়েছেন সদর উপজেলার এলজিউডির কার্যসহকারী আবু সাঈদ মো. করিম, উপজেলা কৃষি অফিসের গার্ড বাবুল আক্তার -উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মঞ্জুরুল আলম- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস সহায়ক রবিউল ইসলাম- উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস সহকারী সফিকুল ইসলাম- উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ কাম-উচ্চমান সহকারী রেবা খাতুন- উপজেলা এলজিউডির সার্ভেয়ার মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মুন্না- বিআরডিবির জুনিয়র অফিসার -হিসাব- আবদুল হাই আল হাদী ও যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জহির রায়হান।

প্রতিমাসে বাসা ভাড়া ৩ হাজার টাকা হলেও নিয়মিত কেউ ভাড়া পরিশোধ করেন না। এর পাশাপাশি বিদ্যুৎ বিল বকেয়াও রয়েছে প্রায় ৮ লক্ষ টাকা। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর নির্বাহী প্রকৌশলী -অতিঃ দাঃ- মোঃ সিরাজুল ইসলাম বলেন- সদর উপজেলার সরকারি কোয়ার্টারের বিদ্যুৎ বিল বকেয়ার ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করা হয় বা নোটিশ করা হয়। বকেয়া আছে কিনা আমি দেখে বলতে পারবো।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা অফিসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা বলেন- নিয়ম অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলা বদলি হলে সে আগের কোয়ার্টারে থাকতে পারবে না। অনেকবার বলার পরেও ওই দুইজন কর্মকর্তা ঘরগুলো প্রায় ৩ বছর ধরে জোরজোবরদখল করে আছেন। এক্ষেত্রে অনেক কর্মচারীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে ঠিকমতো বাসা ভাড়া দেয় না অন্যদিকে লক্ষ লক্ষ টাকা বকেয়া রেখেছে বিদ্যুৎ বিল। অভিযোগ করে তারা আরো জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মুন্না দীর্ঘদিন যাবত যে কোয়ার্টারে বাস করছেন সেটি নিয়ম নীতির বাইরে। এছাড়াও অনেকেই বিভিন্ন হাঁস-মুরগীসহ বিভিন্ন পশু-পাখি পালন করে যা সম্পূর্ণ অবৈধ। সরকারি নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

ঘর না ছাড়ার প্রসঙ্গে আবু সাঈদ মো. করিম এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার গিন্নির সাথে যোগাযোগ করার কথা বলেন। অন্যদিকে মফিজুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার -ইউএনও- বেলায়েত হোসেন জানান, বদলি হওয়ার পর থেকেই তাদের একাধিকবার নোটিশসহ চূড়ান্ত নোটিশ দেওয়ার পরেও তারা ঘর ছাড়ছেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ঠাকুরগাঁওয়ে বদলি হওয়ার পরেও ছাড়ছেন না কোয়ার্টার দিচ্ছেন না ভাড়া ও বিদ্যুৎ বিল।।

আপডেট সময় : 11:19:53 am, Tuesday, 8 October 2024