Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ঝুকিপূর্ণ  পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:07 am, Thursday, 2 November 2023
  • 188 বার পড়া হয়েছে

ঝুকিপূর্ণ  পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।

জলাবদ্ধতা, লম্বা লম্বা ঘাস কিংবা সারি সারি কচু গাছে আচ্ছাদিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি)  কেন্দ্রীয় খেলার মাঠ। নেই যথাযথ তদারকি। মাসের পর মাস ধরে পড়ে আছে অবহেলা ও অব্যবস্থাপনায়। কেন্দ্রীয় খেলার মাঠের এ অব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্তৃপক্ষের দিকে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলাকে ইতিবাচক প্রভাবক হিসেবে ধরে নেওয়া হয়। অথচ মাসের পর মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের এ দুর্দশায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা অনেকাংশেই বিঘ্নিত হচ্ছে। ঘাস কাটা, রোলিং করা কিংবা জলাবদ্ধতা নিরসনে  কর্তৃপক্ষ প্রায়শই উদাসীনতার পরিচয় দিয়ে থাকেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাছাড়া এভাবে দিনের পর দিন অব্যবস্থাপনায় ফেলে রাখায় খেলাধুলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এ মাঠটি। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী খেলতে যেয়ে আহত হয়েছেন এ মাঠে৷ এসব ঘটনার পরিপ্রক্ষিতে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের দাবি জানিয়ে একটি আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। তবুও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেননি।

তাছাড়া এ বছর জুন মাসের পর গত ৫ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের খেলাধুলা আয়োজিত হয়নি। যা নিয়েও শিক্ষার্থীদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ। বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও স্বাভাবিক খেলাধুলা এবং শরীরচর্চার পরিবেশ ফেরাতে বর্তমানে কেন্দ্রীয় খেলার মাঠটিকে যথাযথ সংস্কার ও পরিচর্যার দাবি শিক্ষার্থীদের। একই সাথে হ্যান্ডবল ও ভলিবলসহ অন্যান্য খেলার জন্য বিকল্প মাঠের প্রয়োজনীতার কথা জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী প্রান্ত প্রতিম পাল বলেন, “বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা ও অবহেলায় কেন্দ্রীয় খেলার মাঠটি বছরের ৬ মাসই পানির নিচে ডোবা হয়ে থাকে। পরে ৩ মাসে সকল খেলাধুলা তড়িঘড়ি করে আয়োজন করা হয়, যা সকল শিক্ষার্থীর জন্য অংশগ্রহণমূলক হয় না। অবিলম্বে এসব সমস্যার সমাধান দরকার।

বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী হাবিবুর রহমান লাজুক  বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলেই বোঝা যাবে এ বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের কি অবস্থা! কেবলমাত্র দায়সারা কয়েকটি টুর্ণামেন্টই কি শারিরীক শিক্ষা বিভাগের কাজ? এ ছাড়া আর কোন কাজ নাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান  বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগে বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে সব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। তবে শিক্ষার্থীদের উত্থাপিত মাঠের সমস্যা সমূহ দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।এ সময় খেলাধুলার আয়োজন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইনডোরের সংস্কার কাজ চলমান থাকায় এ মুহুর্তে কোন ধরণের ইনডোর প্রতিযোগীতা সম্ভব নয়, তবে এ বছর নভেম্বরের ভেতর ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

ঝুকিপূর্ণ  পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ।।

আপডেট সময় : 11:33:07 am, Thursday, 2 November 2023