Dhaka , Wednesday, 8 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ আবারও চবির শাটলে পাথর হামলা: শিক্ষার্থী নয়, এবার রক্তাক্ত অভিভাবক খাদ্যের খোঁজে গাজীপুরে পাখির আনাগোনা, অতিথি পাখি হারানোর শঙ্কা তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মানবাধিকার রক্ষায় বিশ্বজুড়ে কাজ করবে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’: গুলশানে কেন্দ্রীয় কমিটি ঘোষণা নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে আতংকিত মানুষ র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্তৃক মোবাইল কোট পরিচালনা করে ২২৬৪২ লিটার তেল জব্দ এবং ০২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত রুপগন্জে শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা। চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে চসিক ও নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত আসন্ন বরকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সোনারগাঁ-এ পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর-লুটপাট, আহত ৫ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চবি ছাত্রদল সাধারণ সম্পাদক নোমানের নেতৃত্বে বিশাল মিছিল, অংশ নিল চার শতাধিক নেতাকর্মী  বিশ্ব স্বাস্থ্য দিবসে ঢাকায় হাম সচেতনতা ক্যাম্পেইন; শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিলো এনবিএ রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে হয়রানীর অভিযোগ সৎ মা ও ভাইদের বিরুদ্ধে থানায় অভিযোগ রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতন, জমি ও ঘর নির্মাণে বাধা

জন্মান্ধ করল ২শতাধিক ঘরের ইলেকট্রিক কাজ-রিপনের অন্ধত্ব জয়ের গল্প।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:02:55 am, Sunday, 28 April 2024
  • 111 বার পড়া হয়েছে

জন্মান্ধ করল ২শতাধিক ঘরের ইলেকট্রিক কাজ, রিপনের অন্ধত্ব জয়ের গল্প।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের তের বাড়ি সমাজের মরহুম আব্দুস সোবহানের ছেলে ইমরোজ হোসেন রিপন-৩৬-। সে একজন জন্মান্ধ যুবক।
দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো বাধাই নয়, এমনটা প্রমাণ করতে যেন তার লড়াইটা জীবনের প্রথম দিন থেকে শুরু। মনের আলোয় উদ্ভাসিত এ যুবক পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। পাশাপাশি বাড়ির পাশে করছেন ছোট্র একটি ইলেকট্রিক দোকান। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে করছেন ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ। স্থানীয় এলাকাবাসী তার এমন প্রয়াসে অনুপ্রাণিত। সে যেন নিজের অনুপ্রেরণা নিজেই।
১৯৮৬ সালে জন্ম গ্রহণ করেন রিপন। সাত ভাই-বোনের মধ্যে সে চতুর্থ। বর্তমানে তার মা দুই ছেলের সাথে আমেরিকায় থাকেন। আমেরিকা প্রবাসী বড় বোন সুমনা ও ডাক্তার শাহজান আক্তার এবং ছোট ভাই শিপনের সহযোগিতায় বাবার দিয়ে যাওয়া ঘরে এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস করছে রিপন।
নিজ গ্রামে বিদ্যুতায়ন শুরু হলে নিজের মধ্যে ইলেকট্রিকের কাজ শেখার স্বপ্ন জাগে। কিন্তু এতে বাধা দেন মা-বাবাও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রিরা। এরপর একা একা নিজেদের বসত ঘরে ইলেকট্রিকের কাজ শিখতে চেষ্টা চালায় রিপন। একপর্যায়ে এ নিয়ে চেঁচামেচি শুরু করে তার মা-বাবা। এ কারণে ইলেকট্রিকের কাজ করার যন্ত্রপাতি লুকিয়ে রাখতেন। পরে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে যান। সেখানে একাকী দীর্ঘ চেষ্টার পর আয়ত্ত করে ইলেকট্রিক-প্লাম্বার ও সোলারের কাজ। এরপর তিনি গত ১৮ বছরে নিজ গ্রামে বেশ কয়েকটি মসজিদসহ ১৫০-২০০টি ঘরের ইলেকট্রিক কাজ সম্পন্ন করেন। এছাড়াও টুকিটাকি অসংখ্য মেরামতের কাজ করেছেন।
নিজের গ্রামের সকল রাস্তার সাথে তার নাড়ির সম্পর্ক। কারো সহযোগিতা ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন। একা একা যান নিজের দোকানে। গোসল থেকে খাবার সবই করেন নিজে হাতে কারো সাহায্য ছাড়া। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন। তবে তিনি সরকারের প্রতিবন্ধী ভাতা পেতেও তেমন আগ্রহী নয়।
রিপনের স্ত্রী শাহিনা আক্তার বলেন-স্বামী দৃষ্টি প্রতিবন্ধী হলেও অন্যদের থেকে সে পুরোপুরি আলাদা। সে নিজের সকল কাজ নিজে করতে পারে।
তবে স্থানীয় ইউপি সদস্য মো.জাহাঙ্গীর আলম শিপন বলেন,দৃষ্টি প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের জন্য বাধা নয় তার উজ্জল দৃষ্টান্ত রিপন।  দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অবিরাম কাজের পিছনে ছুটে চলেছেন। দৃষ্টি তার সামনে এগোনোতে কোনো বাধা হতে পারেনি-উল্টো সে এক অনুপ্রেরণার নাম। ব্যতিক্রমী প্রতিভার অধিকারী রিপন কারো বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। তার এ উদ্যম ও মনের শক্তি সমাজের প্রতিটি মানুষের কর্মজীবনকে প্রভাবিত করবে এমনটাই সকলের প্রত্যাশা।  তাকে খুব দ্রুত একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

জন্মান্ধ করল ২শতাধিক ঘরের ইলেকট্রিক কাজ-রিপনের অন্ধত্ব জয়ের গল্প।।

আপডেট সময় : 05:02:55 am, Sunday, 28 April 2024