Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

জগন্নাথপুরে দীর্ঘ কাঙ্খিত বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:39 pm, Thursday, 23 February 2023
  • 176 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে দীর্ঘ কাঙ্খিত বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টির অভাবে ফসলি জমি ফেটে চৌচির হয়ে যায়। জমিতে রোপনকৃত ধানের চারা মরে লালচে হয়ে যায়। জমির আশপাশের সকল খাল-বিল শুকিয়ে যাওয়ায় জমিতে পানি দেয়া সম্ভব ছিল না। চারা ধানের এমন করুন দশা দেখে কৃষককূলে রীতিমতো হাহাকার শুরু হয়। গত মাঘ মাস থেকে দীর্ঘ অনাবৃষ্টিতে বোরো ধানের সাথে অন্যান্য শাক-সবজি সহ গাছ-গাছলিতেও মরক দেখা দেয়। বোরো ধানের চারা সহ বিভিন্ন গাছের ফল-ফুলেও পোঁকা মাকড়ের আক্রমন বেড়ে যায়। চারদিকে উড়ছিল ধূলো-বালি। প্রকৃতি যেন বৃষ্টির জন্য হাহাকার করছিল। এতে কৃষক সহ জনমনে অস্বস্তি বিরাজ করে।
তাই বৃষ্টির জন্য উপজেলাজুড়ে মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ করেন স্থানীয় কৃষকরা। সনাতন ধর্মালম্বীরা করেছেন প্রার্থনা। গ্রাম-গঞ্জের এক শ্রেণির মানুষ বাগাই মেরেছেন। বিভিন্ন সারি গান গেয়ে মাঠে ও উঠানে লাটিসোটা হাতে নিয়ে মাটিতে আঘাত করেন একদল মানুষ। এটাকে স্থানীয় ভাষায় বলা হয় “বাগাই মারা”। এক কথায় যে যেভাবে পারছেন, সেভাবেই বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
অবশেষে ২২ ফেব্রæয়ারি বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে হালকা ও মাঝারি মাত্রার বৃষ্টি বয়ে যায়। চলে রাত ১১ পর্যন্ত। এতে জনজীবনে ফিরে আসে স্বস্তি। দীর্ঘ কাঙ্খিত বৃষ্টি পেয়ে জনমনে খুশির শেষ ছিল না। এতে রীতিমতো প্রাণ ফিরে পেয়েছে বোরো ধানের চারা সহ সকল প্রকার গাছ-গাছালি।
২৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওরে গিয়ে দেখা যায়, রাতে এতো বৃষ্টি হলেও অনেকের জমিতে পানি জমেনি। এ সময় স্থানীয় কৃষক আছলম উদ্দিন সহ অনেকে জানান, বৃষ্টির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। যে কারণে বৃষ্টির পানি জমির ফাটাতে চলে গেছে। তবে জমিতে পানি জমে না থাকলেও চারা ধান ঝলঝল করছে। এতে ধানের অনেক উপকার হয়েছে। এখন ধান গর্ভবতী হয়ে ফাল্গুনের শেষ দিকে থোড় বোরোবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

জগন্নাথপুরে দীর্ঘ কাঙ্খিত বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

আপডেট সময় : 07:41:39 pm, Thursday, 23 February 2023