
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে ১৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ৫:৩০ টায় Office of the United Nations High Commissioner for Human Rights- OHCHR- Geneva এর এশিয়া প্যাসিফিক শাখার মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেনজা এর নেতৃত্বে এক প্রতিনিধি দল চবি উপাচার্যের ক্যাম্পসস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রতিনিধি দলে গুম কমিশনের সদস্য- আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, জাতীয় আইনি সহায়তা সংস্থার প্রাক্তন প্রধান ও মহাসচিব- হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির উপদেষ্টা মানবাধিকার কর্মী নুর খান লিটন, হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম -শুভ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী সমন্বয়ক মাহফুজুর রাহমান ও সুলতানুল আরেফিন, চট্টগ্রাম কলেজের বৈষম্যবিরোধী সমন্বয়ক ইফফাত ফাইরোজ এবং কক্সবাজার সিটি কলেজের বৈষম্যবিরোধী সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য মানবাধিকার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাসে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি অতিথিদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনে অত্যন্ত আনন্দিত হন। পরে মাননীয় উপাচার্য অতিথিদ্বয়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
উল্লেখ্য- উক্ত প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং গত জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনের পর্যবেক্ষণ করার নিমিত্তে মাননীয় উপাচার্যের সাথে আলাপ-অলোচনা করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম- মানবাধিকার বিষয়ক সচেতনতা- একাডেমিক পরিবেশ ও গবেষণার প্রতি গুরুত্ত্বারোপ করে তাঁরা এ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও একাডেমিক কার্যক্রম উন্নীতকরণে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেন।

























