
ইসমাইল ইমন, চট্টগ্রাম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর জনবহুল বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ০৩ লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ চট্টগ্রাম ,পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যকর খাবার জনসাধারনের মাঝে পরিবেশনের নগরীর বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতিরখে তা সাধারণ জনগণের নিকট বিক্রয়পূর্বক প্রতারণা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
র্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট ০৪টি আলাদা প্রতিষ্ঠানকে ০৩ লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়। রমজানে দ্রাব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল নিয়ন্ত্রণে এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযান পরিচালনা চলমান থাকবে।
























