নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত কিশোরী রোকসানা আক্তার -১৭- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকায় জাকের আহমদের মেয়ে।
মঙ্গলবার -২২ অক্টোবর- সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কোরালখালী এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি মেম্বার আরজু আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান- মঙ্গলবার সন্ধ্যার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ওই সময় রোকসানা আক্তার বাড়ির উঠানে শুঁকাতে দেয়া কাপড় আনতে গেলে হঠাৎ করে বজ্রপাত তার শরীরে এসে পড়লে- সে ঘটনাস্থলে মারা যায়।
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী জানান- রোকসানা আক্তার নামের এক কিশোরী বজ্রপাতে নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

























