Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউনে ১৮ দিন অতিবাহিত 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:44:43 pm, Monday, 1 September 2025
  • 181 বার পড়া হয়েছে
মো.ইমরান হোসেন,
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের তিন ইন্সট্রাক্টরকে বদলির দাবিতে টানা ১৮ দিন ধরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। রোববার (৩১আগস্ট) সকালে কলেজের সামনে ওই তিন শিক্ষকের কুশপুতুল দাহ করেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে তাদের অন্যত্র বদলির দাবি জানান।
জানা যায়, গত ১৩ আগস্ট থেকে বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনের ডাক দেন শিক্ষার্থীরা। এতে ১৮ দিন ধরে কলেজে কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের ইন্সট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবি সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন না হওয়ায় এবং অধ্যক্ষ কর্তৃক ক্লাস রুটিন প্রকাশ করায় শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।
 কলেজের সব শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে অধ্যক্ষ পদে পদায়নের দাবিতে গত ২ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন করেন। পরে অধ্যক্ষ পদে উম্মে সালমা খানমকে নিয়োগ দেওয়া হয়। ওই আন্দোলনে নার্সিং কলেজের তিনজন শিক্ষক সরাসরি বিরোধিতা করেন। আন্দোলন চলাকালীন তারা শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট কর্মকাণ্ড উল্লেখ করে সরাসরি হুমকি প্রদান করেন এবং নারী শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা ও মানহানি করেন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর দরখাস্ত দিয়ে তাদের পাঠদান বর্জনসহ শিক্ষার্থী বিষয়ক সব কার্যক্রম থেকে বয়কট করেন। তারপরেও ওই তিন শিক্ষক বিভিন্নভাবে কলেজের পাঠদান করায় পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় গত ২ আগস্ট সকল শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।
কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আশা করছি খুব শিগগিরই এই জটিলতার অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউনে ১৮ দিন অতিবাহিত 

আপডেট সময় : 12:44:43 pm, Monday, 1 September 2025