Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে বেতন না দেওয়াই  কারখানার  ডিএমডিকে পেটালেন শ্রমিকরা -গ্রেফতার ৭।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:01 am, Sunday, 1 December 2024
  • 296 বার পড়া হয়েছে

গাজীপুরে বেতন না দেওয়াই  কারখানার  ডিএমডিকে পেটালেন শ্রমিকরা -গ্রেফতার ৭।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে  বন্ধ হওয়া একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করাই  উপ-ব্যবস্থাপনা পরিচালক -ডিএমডি- রাফি মাহমুদকে পেটানোর অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন সাতজন।
গ্রেফতারকৃতরা   হলেন- নওগাঁ জেলার  পত্নীতলা উপজেলার মাহমুদপুর গ্রামের নয়ন বাবু -৩৫- কাজল হোসেন -৩২- কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাজীব মিয়া -৪২- সিরাজগঞ্জ জেলার  কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া গ্রামের রুবেল রানা -২৮- কুড়িগ্রাম জেলার  রাজারহাট উপজেলার রতিল গ্রামের আশরাফ আলী -৫৪- রংপুর সদর উপজেলার ধাপকেল্লা বন্দর গ্রামের খাদেমুল ইসলাম -৩৭- ও মুন্সিগঞ্জ জেলার  টুঙ্গীবাড়ী উপজেলার দ্বিপারা গ্রামের শাহিন দেওয়ান -৫২-।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে  কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মাহামুদ জিনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। বিভিন্ন সংকটের কারণ দেখিয়ে ৯ অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক, বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে ২৮ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে কারখানার সামনে আসতে থাকেন শ্রমিকরা। কিন্তু এর মধ্যেই পাওনা পরিশোধ করা হবে না জানিয়ে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে মালিকপক্ষ কারখানাটির সামনে এসে শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে কথা বলে।
এসময় ক্ষুব্ধ শ্রমিকরা মালিকপক্ষের লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়েন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে শ্রমিকরা মালিকপক্ষের লোকজনকে কারখানার ভেতরে অবরুদ্ধ করেন। এসময় ডিএমডি রাফি মাহমুদ শ্রমিকদের শান্ত করার জন্য কথা বলতে এগিয়ে যান। একপর্যায়ে শ্রমিকরা তাকে পিটুনি দেন। এতে আহত হন তিনি। রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় রাফি মাহমুদ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেফতার সাতজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

গাজীপুরে বেতন না দেওয়াই  কারখানার  ডিএমডিকে পেটালেন শ্রমিকরা -গ্রেফতার ৭।।

আপডেট সময় : 05:28:01 am, Sunday, 1 December 2024