Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ফসলের মাঠে আলোর ফাঁদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:56:19 am, Monday, 9 October 2023
  • 230 বার পড়া হয়েছে

গাজীপুরে ফসলের মাঠে আলোর ফাঁদ।।

মো- ইমরান হোসেন স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোরো ধান রক্ষায় সব ব্লকেই আলোর ফাঁদ বসিয়ে ক্ষতিকর পোকা-মাকড় চিহ্নিত করণ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।
দিনের আলো শেষে যখন চারদিকে অন্ধকার নেমে আসে ঠিক তখনি ফসলের মাঠে জ্বলে উঠে আলো। আর এ আলোর আকর্ষণে উড়ে আসে ক্ষতিকর সব পোকা-মাকড়। তারপর আলোর নিচে পেতে রাখা ডিটারজেন্ট ভর্তি পানির পাত্রে পড়ে প্রাণ হারায়। এতে দমন হচ্ছে ক্ষতিকর পোকামাকড়। একই সঙ্গে কমেছে কীটনাশকের ব্যবহার।
পরিবেশের ওপর প্রভাব না ফেলে কষ্টের ফসল নিরাপদে ঘরে তোলার জন্য ব্যবহৃত এ ফাঁদকে বলা হয় আলোর ফাঁদ। কোনো রকম কীটনাশক ব্যবহার করতে হয় না বলে পরিবেশের ওপর পড়ে না বাড়তি চাপ। এতে অর্থনৈতিকভাবেও লাভবান হবেন কৃষক। ক্ষতিকর এসব পোকামাকড় দমনে নানান রকম উপকরণ থাকলেও সেগুলো সবসময় কাজে আসে না। কিন্তু আলোর ফাঁদ শতভাগ নিরাপদ এবং কার্যকর হওয়ায় কৃষক বেশ লাভবান হবেন বলে মনে করছেন স্থানীয়রা।
দুর্বাটি এলাকার কৃষক মো.শরীফ হোসেন বলেন, আমরা কষ্ট করে ধানের বীজ রোপণ করতাম। নানা রকম কীটনাশক ব্যবহার করেও তেমন কোনো উপকার পাওয়া যেত না। পাশাপাশি অনেক বেশি খরচ হতো। আলোর ফাঁদ ব্যবহার করলে টাকা খরচ হচ্ছে না। তাই এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আশা করি ভালো ফলাফল আসবে।
কৃষক মো. সৈয়দ  আলী  বলেন, প্রতি বছর কীটনাশকের জন্য অনেক টাকা খরচ করতে হয়। এবার কৃষি অফিস থেকে কিভাবে আলোর ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা চিহ্নিত‎‎‎ করতে হয় তা শিখিয়ে দিয়েছেন। এ পদ্ধতি ব্যবহারে পোকামাকড় সহজেই ধ্বংস করা যাবে বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম জানান , ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করতে উপজেলার সবকটি ব্লকের কৃষকদের আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি। এ পদ্ধতির সঠিক ব্যবহার করা গেলে কৃষক লাভবান হবে। একই সঙ্গে আমাদের প্রকৃতিও বেঁচে যাবে। কীটনাশক ব্যবহারের মাত্রা কমে যাওয়ার ফলে উপকারী পোকামাকড়গুলো বেঁচে যাবে। আশা করছি এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

গাজীপুরে ফসলের মাঠে আলোর ফাঁদ।।

আপডেট সময় : 09:56:19 am, Monday, 9 October 2023