Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা

গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর ও গাড়িতে আগুন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:47:57 pm, Saturday, 3 August 2024
  • 172 বার পড়া হয়েছে

গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর ও গাড়িতে আগুন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কের মাওনা-চোরাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে  দুটি পুলিশের গাড়িতেও আগুন দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান- পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার   সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড়ে অবস্থান নেন গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর আন্দোলনকারীরা মাওনা ফ্লাইওভার এলাকায় যান। পরে তারা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান। এসময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচ থেকে খণ্ড মিছিল বের করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবারো মাওনা চৌরাস্তায় আসেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।  আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ- শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালান। এসময় গাজীপুর জেলা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা  আশপাশে লাগানো বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে। পরে তারা দুইটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। 
অপরদিকে আজ  সকাল ১১টা  থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হতে থাকেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির শোক মিছিল  পালন করতে চন্দ্রা এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক পুলিশ অবস্থান নেয় চন্দ্রা যাত্রী ছাউনির সামনে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে চন্দ্রা এলাকায় শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছায়। এসময় আন্দোলনকারীরা ১০-১২টি যানবাহন ভাঙচুর করে। ফলে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা- গাজীপুর মহাসড়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী – সাধারণের চরম দুর্ভোগের শিকার হয়। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিউল আলম জানান- গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশের  গাড়ি ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার

গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর ও গাড়িতে আগুন।।

আপডেট সময় : 12:47:57 pm, Saturday, 3 August 2024