Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গণভোট ও জুলাই সনদ নিয়ে দ্রুত সমঝোতার আহ্বান অন্তর্বর্তী সরকারের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:01 pm, Monday, 3 November 2025
  • 110 বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গণভোট এবং জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিরসনে দ্রুত সমাধান বের করে সরকারকে জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ আহ্বান জানান।

তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো যারা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে একসাথে ছিলেন, তাদের কাছে আমরা সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্মিলিত পরামর্শ চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই।”

ড. আসিফ নজরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছে সরকারকে প্রস্তাব দিতে না পারেন, তবে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আইন উপদেষ্টা জানান, গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদের বিতর্কিত অংশগুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে উপদেষ্টা পরিষদ একমত হয়েছে। “রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ পেলে সরকারের কাজ অনেক সহজ হবে,”—বলেন তিনি।

এদিনের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর বৈঠকের সুযোগ সরকার বহুবার দিয়েছে, এবার আর আলাদা করে সেই উদ্যোগ নেওয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী দলগুলো আগেও ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এবারও তারা তা করতে পারবেন বলে আমরা আশাবাদী।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

গণভোট ও জুলাই সনদ নিয়ে দ্রুত সমঝোতার আহ্বান অন্তর্বর্তী সরকারের

আপডেট সময় : 06:47:01 pm, Monday, 3 November 2025