Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

খাদ্য অধিকার ও পুষ্টি নিরাপত্তায় নীতির বাস্তবায়ন ও আইন প্রণয়নের আহবান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:51 pm, Wednesday, 5 March 2025
  • 145 বার পড়া হয়েছে

খাদ্য অধিকার ও পুষ্টি নিরাপত্তায় নীতির বাস্তবায়ন ও আইন প্রণয়নের আহবান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন’ প্রকল্পের অবহিতকরণ সভা আয়োজন করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি বাংলাদেশ।

বুধবার -৫ ফেব্রুয়ারি- দুপুরের দিকে খানি বাংলাদেশের সচিবালয় সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রানের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সহ-সভাপতি ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ।

খাদ্য ও পুষ্টি নিরাপত্তার আইনি কাঠামো প্রণয়ন ও সংসদীয় ভূমিকা জোরদারে ‘খাদ্য ও পুষ্টি অধিকার প্রচারাভিযান’ বাস্তবায়নে কাজ করছে প্রান ও খানি বাংলাদেশ। এই প্রকল্প বিভিন্ন কমিউনিটি, নাগরিক সংগঠন ও নীতিনির্ধারকদের একত্রিত করে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত খাদ্য ব্যবস্থা উন্নীতকরণে সহায়ক হবে।

সভায় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংবিধানে খাদ্য অধিকার স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও এটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। নীতিমালার যথাযথ বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তাসলিমুন নেসা বলেন, হাইব্রিড জাতের বিস্তৃতি কমিয়ে প্রাকৃতিক প্রজননের ওপর জোর দিতে হবে। বাজার সিন্ডিকেট কমাতে উৎপাদন পর্যায়ে প্রণোদনা দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকি বলেন, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে একত্রিত করে খাদ্য অধিকারের প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ বলেন, খাদ্যকে দানের পরিবর্তে অধিকার হিসেবে দেখতে হবে। সভায় বক্তারা খাদ্যদ্রব্যের অনিয়ন্ত্রিত মূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাজার মনিটরিংয়ের গুরুত্ব তুলে ধরেন। কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠা, উৎপাদন পর্যায়ে প্রণোদনা এবং নীতি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, নাগরিক সংগঠন প্রতিনিধি, কৃষক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

খাদ্য অধিকার ও পুষ্টি নিরাপত্তায় নীতির বাস্তবায়ন ও আইন প্রণয়নের আহবান

আপডেট সময় : 07:03:51 pm, Wednesday, 5 March 2025