Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান কাউখালীতে সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের বৃষ্টিকে উপেক্ষা করে ‘রেইনি ৫কে রান’, শুরু হলো এনএসইউ হেলথ ফেস্ট ২০২৬-এর কাউন্টডাউন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

কোটা পুনর্বহালের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:06:15 am, Tuesday, 2 July 2024
  • 119 বার পড়া হয়েছে

কোটা পুনর্বহালের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ।।

ইবি প্রতিনিধি।।

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা।

মঙ্গলবার -২ জুলাই- বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় মিছিলে শিক্ষার্থীদেরকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরের সামনে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এসময় সমাবেশে চার দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল- পরিপত্র পুনর্বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি চাকরিতে -১ম থেকে ৪র্থ শ্রেণি- সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা সংস্কার করা- কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া- দুর্নীতিমুক্ত- নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।

সমাবেশে শিক্ষার্র্থীরা বলেন- ২০১৮ সালে শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছিল। আন্দোলনের মুখে সরকার তখন কোটাব্যবস্থার সংস্কার না করে তা বাতিল করে ছাত্রসমাজের সঙ্গে বেঈমানি করেছিল। সরকারের সেই পরিপত্র এখন হাইকোর্ট বাতিল ঘোষণা করে ৫৬ শতাংশের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে যা ছাত্রসমাজের মাঝে আবারও ক্ষোভের সৃষ্টি করেছে।

শিক্ষার্থীরা আরও বলেন- ৫৬ শতাংশ কোটার মাধ্যমে একটি জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে পিছিয়ে দেওয়া হচ্ছে। বৈষম্যমূলক কোটা প্রথার কারনেই মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যায়। এটাই মেধা পাচারের অন্যতম কারণ। আর বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় আত্মহত্যা করছে। বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে- সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে।
     
কোটা সংস্কারের দাবি জানিয়ে তারা বলেন- আমরা বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই। আশা করি সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা মাথায় রেখে সকলের মাঝে একটি দারুণ সমতা আনার চেষ্টা করবে। সন্তোষজনক সমাধান না আসা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“দূষণ”

কোটা পুনর্বহালের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ।।

আপডেট সময় : 11:06:15 am, Tuesday, 2 July 2024