Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:57 am, Thursday, 8 January 2026
  • 39 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের নির্বাচিত কমিটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা কর্তৃক একক সিদ্ধান্তে ঘোষিত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির সভায় বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় কোনো ধরনের পরামর্শ বা অনুমোদন ছাড়াই পাইকগাছা উপজেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ঘটনার প্রতিবাদে একই বছরের ২৮ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়—পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কোনো অনুমতি কেন্দ্রীয় কমিটি দেয়নি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত বলেন, আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা একক সিদ্ধান্তে পাইকগাছা উপজেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্তকে কোনোভাবেই অনুমোদন দেয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশের অনুপস্থিতিতে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় পাইকগাছা উপজেলার সভাপতি সমীরণ কুমার সাধু ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে কৃষ্ণপদ মণ্ডলকে আহ্বায়ক এবং হিমাদ্রী কিশোর দেকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান এবং কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি প্রতিবাদের সংবাদ প্রকাশিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করলে সংগঠনের ভেতরে বিভাজন ও মতবিরোধ সৃষ্টি হতে পারে, যা কাম্য নয়। এ কারণেই জাতীয় নির্বাচনের আগে কোনো কমিটি ভাঙা বা নতুন আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দেয়নি কেন্দ্রীয় কমিটি।

এ বিষয়ে রবীন্দ্রনাথ দত্ত আরও জানান, পূর্বের কমিটি বহাল থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো কমিটি ভাঙা বা আহ্বায়ক কমিটি গঠন করা হবে না। নির্বাচনের পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে।

এদিকে কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে

কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল

আপডেট সময় : 11:55:57 am, Thursday, 8 January 2026