Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী

কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:41:55 pm, Wednesday, 18 March 2026
  • 5 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটে একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধির মহাপরিকল্পনা, অন্যদিকে উৎসবের আমেজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে একগুচ্ছ মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। বুধবার (১৮ মার্চ) সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘১ টাকায় ঈদের বাজার’ উদ্বোধন, ভিজিএফ চাল বিতরণ ও সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে তিনি এই সেবামূলক কাজের সূচনা করেন।

দেশব্যাপী জলাধার ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বড়ুয়া খালের খনন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দেশের কৃষিখাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর ফলে গ্রামীণ জনপদ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে এবং সেচ সুবিধা বাড়ায় ফসলের উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে।” তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়, বিএডিসি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং এলজিইডির সমন্বিত প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। খালের খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সকালে প্রথমে তিনি লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন “১ টাকায় ঈদের বাজার” পরিদর্শন ও উদ্বোধন করেন মন্ত্রী। সেখানে সুবিধাবঞ্চিত মানুষ মাত্র ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। সাংবাদিকদের মন্ত্রী বলেন, “আমাদের এই অঞ্চলটা দারিদ্র্যপীড়িত। অনেক অসহায় মানুষ সেহেরি বা ইফতারের সঠিক খাবারের অভাবে কষ্ট করেন। ঈদুল ফিতর নিয়ে তাঁদের কোনো প্রস্তুতি নেই। এই হতদরিদ্র, বিধবা ও নিগৃহীত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে মানবিক আয়োজন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। নিজের রুচি অনুযায়ী পণ্য নিতে পারা তাঁদের জন্য এক বড় স্বস্তির বিষয়।”

এই বিশেষ বাজারে কেজি প্রতি সুজি ৫০ পয়সা, আটা ১ টাকা, ময়দা ১ টাকা, সয়াবিন তেল ৩ টাকা, সেমাই ১ টাকা, পোলাও চাল ২ টাকা, বাচ্চাদের পোশাক ও স্কুল ব্যাগ ৩ টাকা এবং ডাল-চিনি-ডিম ১ থেকে ২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হাজার হাজার দরিদ্র মানুষ এই সুবিধা পেয়ে মন্ত্রী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এরপর লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে ৪ হাজার ৬ শ ২৫ জন কার্ডধারীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ কর্মসূচির বিনামূল্যে চাল বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন

আপডেট সময় : 02:41:55 pm, Wednesday, 18 March 2026