
জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
প্রতিবারের ন্যায় এবারও কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে -পবিপ্রবি- কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার -২৫ অক্টোবর- সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পবিপ্রবির ৮টি অনুষদের মধ্যে ৩ টি অনুষদ কৃষি গুচ্ছভুক্ত। অনুষদগুলো হল- কৃষি- মাৎস্যবিজ্ঞান ও এ্যানিমেল সায়েন্স এন্ড
ভেটেরিনারি অনুষদ।অনুষদ তিনটিতে সর্বমোট ৪৪৮ টি আসন রয়েছে। পটুয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -পবিপ্রবি- কেন্দ্রে ৪ হাজার শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহন করবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন- ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী- শিক্ষক- কর্মকর্তা- কর্মচারী- অভিভাবক- এলাকাবাসী- সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

























