
কক্সবাজার অফিস:
কক্সবাজার জেলা প্রেসক্লাব আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, কক্সবাজারের উন্নয়নে সমন্বিত, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
পর্যটন, জলাবদ্ধতা নিরসন, পাহাড়কাটা রোধ, বনজসম্পদ রক্ষা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, কক্সবাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন নির্মাণ, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, দ্বীপাঞ্চল ও উপকূলীয় এলাকার জন্য সি-অ্যাম্বুলেন্স, রামু সদরকে পৌরসভা, টেকনাফ স্থলবন্দর খুলে দেওয়া, নাফ নদী জেলেদের জন্য উম্মুক্তকরণ, চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারীদের নিরাপদ জীবন নিশ্চিতকরণ, ক্রিড়ার উন্নয়ন, চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণ, সমুদ্রসৈকতে দখলদারিত্ব বন্ধ ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে।
কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবদুস শুক্কুর সিআইপি, কক্সবাজার সাহিত্য একাডেমি’র সভাপতি সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, নজরুল-আব্বাস উদ্দিন সেন্টারের পরিচালক অ্যাডভোকেট রমিজ আহমদ, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য রাশেদ মোহাম্মদ আলী, সাংবাদিক, সাহিত্যিক ও মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি রুহুল কাদের বাবুল, রামু প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসাইন হেলালী, ইসলামি আন্দোলন বাংলাদেশ’র কক্সবাজার জেলার সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক জিয়া, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ছমিউদ্দিন, টুয়াক’র প্রতিষ্ঠাতা সভাপতি ও কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান এম রেজাউল করিম রেজা, কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রোকনুজ্জামান, কক্সবাজার আর-রাহমান ইউনিভার্সাল একাডেমি’র চেয়ারম্যান অধ্যক্ষ রিয়াদ হায়দার, গণঅধিকার পরিষদের কক্সবাজার জেলা শাখার সভাপতি ব্যাংকার মুহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও এবি পার্টির কক্সবাজার পৌর শাখার সভাপতি রফিক আহমদ ডালিম, যুবঅধিকার পরিষদের কক্সবাজার জেলা সভাপতি এমএ মান্নান, জুলাইযোদ্ধা সাঈদ স্বাধীন, জাতীয় ছাত্র শক্তি’র কক্সবাজার জেলার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া, জাতীয় ছাত্র শক্তি’র কক্সবাজার জেলা শাখার আহবায়ক এসএম আতহার সাকিফ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কক্সবাজার জেলার সাবেক সভাপতি আবদুল কাইয়ুম, জাতীয় ছাত্র শক্তি’র কক্সবাজার জেলার প্রধান সংগঠক আশফিক রহমান, যুবঅধিকার পরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল হোসাইন, জাতীয় ছাত্র শক্তি’র কক্সবাজার জেলা শাখার সংগঠক সাইদুল ইসলাম, এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ওসমান গনি, নারী অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার শারমিন সুলতানা, শিক্ষক মাওলানা হাফেজ হামিদুল হক, সিভিল সোসাইটির মুহাম্মদ জালাল উদ্দিন, জাতীয় ছাত্র শক্তি’র সংগঠক আরিয়ান খান ফারাবি, সিপিএন পরিচালক আজিম উদ্দিন, চট্টগ্রামের সাংবাদিকনেতা শেখ আলাউদ্দিন, কবি মুহাম্মদ সেলিম রেজা, নারী সাংবাদিক উম্মে হাবিবা শিরু ও মেডিকেল শিক্ষার্থী জোবাইদা আনজুম প্রিয়াসা।
শুক্রবার (৬ মার্চ) বিকেল তিনটায় কক্সবাজার সাগরতীরের হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় আয়োজিত গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন- কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বিন আবদুল্লাহ ম্যাক্স ও নির্বাহী সদস্য কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন, জেলা প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক কবির ছিদ্দিকী।
অন্যদের মধ্যে অংশ নেন- কক্সবাজার জেলা প্রেসক্লাব’র এমকে আলম চৌধুরী, এরফানুল হক, রেজা চৌধুরী, রতন দাশ, নুর মোহাম্মদ, হামিদ উল্লাহ, মনছুরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাসুম, মুহাম্মদ নুরুল ইসলাম, শওকত আলম, কোহিনূর হেলাল, মনজুর আলম, তারেক মুহাম্মদ ইকবাল, সুধীর চন্দ্র দাস, হোসাইন শরীফ, মুজিবুর রহমান ও সাদ্দাম হোসেন।
গোলটেবিল বৈঠক শেষে মাহে রামাদানের তাৎপর্য আলোচনা ও দু’আ-মোনাজাত পরিচালনা করেন- রাজধানীর রাজপথের প্রথম সারির জুলাইযোদ্ধা হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।
























