Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

ওসমান হাদির বোনের ঢাকা–৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে নলছিটিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:30:03 pm, Friday, 26 December 2025
  • 43 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে ওই আসনে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে ছাত্র–জনতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফসহ অনেকে।
বক্তারা বলেন, নলছিটির কৃতী সন্তান শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হয়ে কথা বলতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। তিনি ইনসাফ, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘাতকেরা সেই কণ্ঠ থামিয়ে দিয়েছে।
তারা আরও বলেন, ওসমান হাদি আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও সংগ্রাম বেঁচে থাকতে হবে। দেশের জনগণ ও ন্যায়ের পক্ষে তার লড়াই অব্যাহত রাখতে পরিবারের কাউকে সামনে আসা জরুরি। মাসুমা হাদির মধ্যে তারা ওসমান হাদির আদর্শের প্রতিচ্ছবি দেখতে পান। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে দেখতে চান তারা। বক্তাদের মতে, মাসুমা হাদি প্রার্থী হলে তিনি আদর্শবাদ ও ইনসাফের পক্ষে লড়াই করে শহীদ ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন।
এ বিষয়ে ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেন, “এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে আমি নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং তার আদর্শ বাস্তবায়নের দাবিও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে

ওসমান হাদির বোনের ঢাকা–৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে নলছিটিতে মানববন্ধন

আপডেট সময় : 08:30:03 pm, Friday, 26 December 2025