Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত ইবির।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:16 am, Tuesday, 30 January 2024
  • 124 বার পড়া হয়েছে

একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত ইবির।।

ইবি প্রতিনিধি।।
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-একাডেমিক কাউন্সিল। রবিবার-২৯ জানুয়ারি-১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই পরীক্ষার প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।
জানা যায়, সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সভা শুরু হয়। সভায় উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় বিভিন্ন বিভাগের নিয়মিত কার্যসূচি, নানা সমস্যা ও সন্ধ্যাকালীন অর্ডিন্যান্স পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 
এর আগে গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি গুচ্ছে অংশ নিলে শিক্ষকরা ভর্তি সংশ্লিষ্ট সকল কাজ থেকে বিরত থাকারও সিদ্ধান্ত গৃহীত হয়।  এবং পরবর্তীতে এসব সিদ্ধান্ত চিঠি আকারে উপাচার্যকে জানানো হয়। 
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ সভায় আমরা গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটিই সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। 
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সভায় ইবির গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এর আগেরবারও গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষে রাষ্ট্রীয় নির্দেশে গুচ্ছে থাকতে হয়েছে। তবে এবার এখন পর্যন্ত কোনো শক্ত বাঁধা দেখছি না। এবারও যদি একই ধরনের ইস্যু তৈরি হয়, তাহলে কি হবে সেটা সময়ই বলে দেবে।’
প্রসঙ্গত, এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের দাবি জানানো হয়েছিলো। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথমদিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থানে থাকলেও পরে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে। সর্বশেষ ২০২২-২৩ শিক্ষাবর্ষেও শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থীদের জিয়া পরিষদ ও সাদা দল এবং জামায়াতপন্থীদের গ্রীন ফোরামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল গুচ্ছের বিপক্ষে মত দেয়। গুচ্ছ থেকে বেরিয়ে আসতে মানববন্ধনও করেছিলেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ১২৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতির অভিপ্রায়ে ফের গুচ্ছে অংশ নেয় ইবি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত ইবির।।

আপডেট সময় : 09:08:16 am, Tuesday, 30 January 2024