Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:44:30 pm, Saturday, 21 January 2023
  • 190 বার পড়া হয়েছে

উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল মানববন্ধন

জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষমতার অপব্যবহারকারী দুর্নীতিবাজ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার সংলগ্ন সরিষাবাড়ী -তারাকান্দি প্রধান সড়কে সরিষাবাড়ী নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপির প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের সাথে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে শুধু করে সরকারি সকল উন্নয়ন বরাদ্দে তার ভাগ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) না থাকার সুযোগে জমি খারিজেও তার অংশ রয়েছে। উপজেলা মডেল মসজিদে গত ১৬ জানুয়ারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে মারধরের ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিবাজ এ কর্মকর্তাকে অপসারণ করতে হবে। তা না হলে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও বক্তারা দাবি করেন।

মাববন্ধনে আইনজীবি সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন শিবলু, সহসভাপতি আরিফ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ঈসমাঈল খন্দকার সৈকত, সরিষাবাড়ী নাগরিক কমিটির আহবায়ক আ. জলিল মাষ্টার, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার সামনের প্রধান সড়ক থেকে বের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে এসে শেষ হয়।

ক্যাপশন- উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল। শনিবার সকালে তোলা ছবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল মানববন্ধন

আপডেট সময় : 08:44:30 pm, Saturday, 21 January 2023