Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিশ রক্ষায় ভোলায় জেলা প্রশাসক অভিযান পরিচালনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:20:55 am, Sunday, 29 October 2023
  • 141 বার পড়া হয়েছে

ইলিশ রক্ষায় ভোলায় জেলা প্রশাসক অভিযান পরিচালনা।।

স্টাফ রিপোর্টার ভোলা।। 
ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্বে অর্থ যোগান দেয় জাতীয় মাছ ইলিশ থেকে। তাই ইলিশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। সেই উপলক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভোলার মেঘনা নদীতে অভিযান অনুষ্ঠিত হয়েছে। ভোলার ইলিশা ঘাট থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর পর্যন্ত। এসময় মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে জালগুলো ঘাটে পুড়িয়ে ফেলা হয় ও মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান-এর নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ মোতালেব হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাহফুজ হাসনাইন, ভোলা প্রেস ক্লাবের সেক্রেটারী অভিতাভ রায় অপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান রামদাসপুর নদীর পাড়ে জেলেদের সচেতন করতে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সঙ্গে সংশ্লিষ্টদের সচেতন করতে, এই ২২ দিন ভোলা জেলায় ইলিশ ধরা,বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয়, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি মা ইলিশ রক্ষা করা মানে ১৫ থেকে ২৫ লাখ ইলিশ মাছ রক্ষা করা। তাই এই মুহূর্তে যদি আমরা একটু সচেতন হই এবং মা ইলিশ নিধন না করি তাহলে আগামীতে এর সুফল আমরা পাব এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ ঘাটে আসবে। সে ক্ষেত্রে ইলিশের দাম অনেক কমে যেতে পারে। আর দাম কমলে আমরা সবাই মিলেমিশে ইলিশ খেতে পারব।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মা ইলিশ রক্ষায় মৎস বিভাগের উদ্যোগে এখন পর্যন্ত ৯৪টি মোবাইল কোর্ট করেছি ৩৩৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করে ১৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ২৩৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে এবং ৭২জনকে জরিমানা আদায় করা হয়েছে। সফলভাবে এখন পর্যন্ত অভিযান চলছে। অভিযান শেষে জেলেরা ব্যাপক পরিমান ইলিশ পাবে বলে জানান মৎস্য কর্মকর্তা। জেলায় নিবন্ধিত জেলে ১ লাখ ৬৫ হাজার ৮৯৯ জন। এর মধ্যে চাল বরাদ্ধ পেয়েছে ১ লাখ ৩৩ হাজার জেলে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

ইলিশ রক্ষায় ভোলায় জেলা প্রশাসক অভিযান পরিচালনা।।

আপডেট সময় : 07:20:55 am, Sunday, 29 October 2023