Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ ও শিশুর ওপর হামলার অভিযোগ, ঘরে আগুন

ইবির নিয়োগ বোর্ডে অসদাচরণের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:43 pm, Tuesday, 20 February 2024
  • 158 বার পড়া হয়েছে

ইবির নিয়োগ বোর্ডে অসদাচরণের অভিযোগ।।

ইবি প্রতিনিধি।।

নিয়োগ বোর্ডে অশোভন আচরণের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসানকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে নিয়মবহির্ভূতভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের। শাস্তি নির্ধারণ প্রক্রিয়ায় অনেকগুলো ধাপ পূরণ না করেই উপাচার্য স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।

মঙ্গলবার-২০ ফেব্রুয়ারি-দুপুর ১২টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

এসময় সংবাদ সম্মেলনে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আনিছুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ও অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, নিয়োগ বোর্ডে মতের অমিলের কারণে যে প্রক্রিয়ায় পদ অবনমন করা হয়েছে, এটা নিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য নয়। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে মতভিন্নতা থাকতেই পারে। মতভিন্নতাকে কি অসৌজন্যমূলক আচরণ বলা হবে? নিয়োগ বোর্ডের প্রত্যেক সদস্যের স্বাধীনভাবে মতামত প্রকাশের আইনগত অধিকার থাকা সত্ত্বেও সেটিকে অসৌজন্যমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করলে ভবিষ্যতে বিভাগের সভাপতিদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করা দূরুহ হয়ে পড়বে। তাছাড়া বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকলেও মাননীয় উপাচার্য তাঁর আস্থাভাজন একটি তদন্ত কমিটির রিপোর্টের মাধ্যমে কোন আত্মপক্ষ সমর্থন ছাড়াই ড. বখতিয়ার হাসানকে পদ অবনমন করেন।

নেতৃবৃন্দরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মিসকন্ডাক্ট আইনে কয়েকটা ধারা থাকে। তদন্তে অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে যে ধরনের আচরণ হয়েছে সেজন্য তাকে কোন ধরনের শাস্তি দেওয়া হবে তা নির্ধারণে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। তারপর আবার কেন শাস্তি দেওয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কিন্তু এসকল ধাপ বাদ দিয়েই শাস্তি নির্ধারণ করা হয়েছে। যা নিয়মবহির্ভূত। এখানে আইনের সঠিক প্রয়োগ হয়নি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন করতে হলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন লাগবে, এক্ষেত্রে সেটাও হয়নি।

তারা আরও বলেন, উপাচার্য এধরনের কর্মকান্ডের মাধ্যমে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের তদন্ত কার্যক্রমকে ভিন্নখাতে চালানোর চেষ্টা করছেন। অন্যদিকে ভীতিকর পরিবেশ তৈরি করে সামনের নিয়োগ প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুদূর প্রসারী পরিকল্পনা করছেন। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় চলছে।

এর আগে গত রবিবারও ড. বখতিয়ার হোসেনের পদ অবনমনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দেয় শাপলা ফোরাম। ওইদিন দুপুরে একই দাবিতে নঁওগা জেলা ছাত্রকল্যাণ সমিতি মানববন্ধন কর্মসূচিও পালন করে। সর্বশেষ সোমবার তীব্র নিন্দা বিশ্ববিদ্যালয়ের বিশটি বিভাগের সভাপতিদের সাক্ষর সম্বলিত একটি বিবৃতি দেওয়া হয়। এবং মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্য বরাবর চিঠি দেয় শাপলা ফোরাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ

ইবির নিয়োগ বোর্ডে অসদাচরণের অভিযোগ।।

আপডেট সময় : 01:08:43 pm, Tuesday, 20 February 2024