Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাভার রেডিও কলোনীর মেসার্স সাহারা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন চবিতে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন দুই শিক্ষক পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব পাঠাভ্যাস গড়ে তুলতে সবার অংশগ্রহণের আহ্বান মেয়রের। রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঝালকাঠি গাবখান নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোর আলিফের মরদেহ উদ্ধার হঠাৎ করেই বাড়ছে হামের প্রাদুর্ভাব পাবনায়  হাসপাতালে ভর্তি ২৭ রোগীর বেশিরভাগই শিশু পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা “বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার

ইবির তিন দফতরে ভাঙচুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:15 am, Tuesday, 27 August 2024
  • 158 বার পড়া হয়েছে

ইবির তিন দফতরে ভাঙচুর।।

সাইফ ইব্রাহিম

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- রেজিস্ট্রার, প্রকৌশল অফিস এবং অর্থ ও হিসাব শাখায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে দফতরগুলোর প্রধানদের রুমের নেমপ্লেটগুলো ভেঙে ফেলা হয়। স্থানীয় ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এ ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে- ভাঙচুরকারীরা প্রথমে প্রশাসন ভবনে গিয়ে রেজিস্ট্রার এবং অর্থ ও হিসাব শাখায় ভাঙচুর চালায়। পরে প্রকৌশল ভবনে গিয়ে ভাঙচুর করেন তারা। ভাঙচুরকালে প্রধান প্রকৌশলীকে আগামীদিন থেকে অফিসে না আসতে হুমকি দেয় ভাঙচুরকারীরা। অন্যদিকে বাকি দুই দফতরের প্রধানরা এসময় অফিসে ছিলেন না। সরকার পতনের পর থেকে তারা অফিসে আসছেননা বলে জানা গেছে।

প্রধান প্রকৌশলী শরীফ উদ্দিন বলেন- ঘটনার সময় আমি আমার রুমেই ছিলাম। ভাত খাওয়ার জন্য বসেছিলাম। হঠাৎ করে কয়েকজন চেঁচামেচি করে রুমের সামনে এসে নেমপ্লেটটা ভাঙচুর করে। এসময় ভিতরে কেউ আছে কিনা জানতে চায় এবং বলে কালকে থেকে যেন আমি আর অফিসে না আসি। তারা দুইটা মোটরসাইকেলে করে ৫-৬ জন আসে। দুইজন উপরে এসে ভাঙচুর করে- বাকিরা নিচে দাঁড়িয়ে ছিলো।

তিনি আরও বলেন- শুনলাম প্রশাসন ভবনেও ভাঙচুর করা হয়েছে। যারা ভাঙছে তারা একই গ্রুপের মনে হয়। কি জন্য ভেঙেছে তারাই ভালো জানে। সিসি ক্যামেরার ফুটেজ চেক করলেও হয়তো ভাঙচুরকারীদের শনাক্ত করা যাবে।

রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন- আজকে অফিসে যাইনি। এ বিষয়ে কিছু শুনিনি।

এদিকে ঘটনার বিষয়ে জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক জাকির হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।

ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন- বিভিন্ন জায়গায় ভাংচুর স্পষ্ট দূর্বৃত্তায়ন। কোনো শিক্ষার্থী এসব জঘন্য কাজে সম্পৃক্ত হতে পারে না এবং সমর্থন করে না। আমরা এসব কাজের নিন্দা জানাই। দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাভার রেডিও কলোনীর মেসার্স সাহারা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ

ইবির তিন দফতরে ভাঙচুর।।

আপডেট সময় : 11:55:15 am, Tuesday, 27 August 2024