Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ইবির আইসিটি সেলের নতুন পরিচালক ড. তপন জোদ্দার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:00:27 am, Sunday, 16 July 2023
  • 150 বার পড়া হয়েছে

ইবির আইসিটি সেলের নতুন পরিচালক ড. তপন জোদ্দার

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি সেলের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। শনিবার (১৫ জুলাই) তার নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে, আইসিটি সেলের সাবেক পরিচালক অধ্যাপক ড. আহসান-উল -আম্বিয়া এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪মে হতে তাকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এবং ১৫ মে থেকে তার স্থলে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নতুন পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ইতোমধ্যে ই-ব্যাংকিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা শুরু করেছি। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কাজগুলো অনলাইন পদ্ধতিতে কীভাবে করা যায় সেটা নিয়েও শীঘ্রই কাজ শুরু হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ৪ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. আহসান-উল -আম্বিয়া। তবে ঊর্ধ্বতন হয়ে অধস্তনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জের ধরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। জানা যায়, গত পহেলা এপ্রিল রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশে আইসিটি সেলের অধীনে পরিচালিত সিসিটিভি ক্যামেরা সিস্টেমের পাসওয়ার্ড ও নিয়ন্ত্রণ কক্ষের চাবি দপ্তরটির সিস্টেম এনালিস্টড. নাঈম মোরশেদকে বুঝিয়ে দিতে বলা হয়। এর তিন দিন পরই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ

ইবির আইসিটি সেলের নতুন পরিচালক ড. তপন জোদ্দার

আপডেট সময় : 10:00:27 am, Sunday, 16 July 2023