Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকায় সেরা অভিনেতা হিসেবে  শেখ তানভীর আহমেদ পেলেন আন্তর্জাতিক সম্মাননা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:44:42 am, Monday, 16 October 2023
  • 134 বার পড়া হয়েছে

আমেরিকায় সেরা অভিনেতা হিসেবে  শেখ তানভীর আহমেদ পেলেন আন্তর্জাতিক সম্মাননা।।

পাবনা প্রতিনিধি।।
দেশের থিয়েটার অঙ্গনের নন্দিত অভিনেতা শেখ তানভীর আহমেদ এবার অর্জন করলেন ‘জর্জ কে ক্যাম্পবেল অ্যাওয়ার্ড-২০২৩। বিশ্ব নাট্যাঙ্গনে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে অবদান রেখে চলায় জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ প্রগ্রামের আর্ট এন্ড কালচার বিভাগে সেরা বুদ্ধিদীপ্ত অভিনেতা হিসেবে পেলেন আন্তর্জাতিক এ স্বীকৃতি।
প্রতিবছরের ন্যায় ১৪ই অক্টোবর ২০২৩, শনিবার পরন্ত বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত গ্লেন ট্যারেস ক্যাটারার্সের বলরুমে অনুষ্ঠিত হয় ‘এ্যানুয়াল জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটি’ এর নিয়মিত আয়োজন ‘গিভ মি এ সেকেন্ড চান্স’ এর এবারের আসর।
আর সেখানে আমন্ত্রিত অতিথী, নিউইয়র্ক লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি ও মিডিয়ার উপস্থিতিতে শেখ তানভীর আহমেদ এর হাতে অত্যন্ত সম্মানজনক এ পুরস্কারের সাথে রাস্ট্রীয় সম্মান স্বরুপ নিউইয়র্ক স্টেট সিনেটর, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি ও নিউইয়র্ক সিটি কাউন্সিল
এর অফিসিয়াল সনদ তুলে দেন নিউইয়র্ক স্টেট সিনেটর রোক্সান জে. পারসোড এর পক্ষে মিস জেনিফার ভাইসুয়েগ হর্সফোর্ড এবং জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটির অফিসিয়াল মিস ইয়ান উইলিয়ামস ও ইয়ামা অরনী ক্যাম্পবেল।
এর আগে সে আয়োজন তানভীর শেখ এর নির্দেশনা ও একক পরিবেশনায় ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘দ্যা ব্লাইন্ড পার্সপেক্টিভ’ নামের নকশা মূকাভিনয় করে ব্যাপক প্রশংশা অর্জন করেন।
এ বিষয়ে ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক শেখ তানভীর আহমেদ বলেন, “যেকোন স্বীকৃতি পেলে বেশ ভালো লাগে, তবে প্রায় দুই দশক ধরে চলমান এই ক্যাথলিক স্কলারশিপ প্রতিষ্ঠানের কাছ থেকে অভিনেতা হিসেবে এ পুরস্কার গ্রহন এবং সেইসাথে স্থানীয় সরকারের সর্বোচ্চ সংস্থাগুলোর কাছ থেকে সনদ গ্রহন অত্যন্ত সম্মানজনক।
তারা এই আয়োজনের মাধ্যমে লোকাল গভার্নমেন্ট ও কমিউনিটির সহযোগিতায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা সহ স্ব স্ব কাজে বিশেষ অবদানে এ্যডভোকেসি, ডিপ্লোমেসি, এ্যক্সিলেন্স এবং আর্ট এন্ড কালচার বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবছর এ সম্মাননা দিয়ে থাকেন, আর যেকোনো অভিনেতার জন্যই এটি অত্যন্ত আকর্ষনীয় একটি পুরস্কার”।
প্রসঙ্গত,  পড়াশোনার সুবাদে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত থিয়েটার অঙ্গনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গুনী এ অভিনেতা এর আগেও পেয়েছেন জাপান বাংলা পিস অ্যাওয়ার্ড, শিল্পাঙ্গন নাট্য সম্মাননা, ড. ওয়াকার উদ্দিন অ্যাওয়ার্ড, হিরোশিমা দিবস সম্মাননা, স্বপ্নদল সম্মাননা, মাইম আর্ট সম্মাননা,
চ্যাপলিন মূকাভিনয় উৎসব সম্মাননা, বিজয় মূকাভিনয় উৎসব সম্মাননা, ডুমা আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব সম্মাননা ও জলছবি মাইম থিয়েটার সম্মাননা সহ দেশ বিদেশের নানান পুরস্কার ও সম্মাননা এবং অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নানান গুরুত্বপূর্ন আয়োজনে।
এছাড়াও তরুন এ অভিনেতা যুক্তরাষ্ট্রে বিখ্যাত ট্রাইন বিশ্ববিদ্যালয়ে বিজনেস এ্যানালাইটিকস বিষয়ে পড়ালেখার পাশাপাশি সম্প্রতি দেশের প্রথম মূকাভিনেতা হিসেবে পার্ফমেন্স করেছেন নিউইয়র্কের টাইমস স্কয়ারে এবং স্থানীয় নানান আয়োজনে অংশ নিয়ে দ্যুতি ছড়াচ্ছেন মঞ্চে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

আমেরিকায় সেরা অভিনেতা হিসেবে  শেখ তানভীর আহমেদ পেলেন আন্তর্জাতিক সম্মাননা।।

আপডেট সময় : 10:44:42 am, Monday, 16 October 2023