Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা

আমতলীতে সার্ভেয়ারের সহযোগিতায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:40:42 am, Saturday, 3 August 2024
  • 170 বার পড়া হয়েছে

আমতলীতে সার্ভেয়ারের সহযোগিতায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ।।

সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- সংবাদদাতা।।
   
বরগুনার আমতলীতে সরকারী জমিতে অবৈধভাবে জুয়েল গাজী ও শাকুর গাজী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল ও কুকুয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু জাফরের সহায়তায় পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
স্থানীয় ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন।  তাদের আরো অভিযোগ মোটা অংকের ঘুষ নিয়ে এ দুই কর্মকর্তা ভবন নির্মাণে সহায়তা করছেন।  ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে।   
আমতলী উপজেলা সহকারী কমিশনার -ভুমি- তারেক হাসান বলেন- সরকারী খাস জমিতে পাকা ভবন নির্মাণের কোন সুযোগই নেই। ঘটনাস্থল পরিদর্শণ করে ওই স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।  
জানাগেছে- আমতলী উপজেলার গাজীপুর বন্দরের সরকারী ৮ একর ৩৭ শতাংশ সরকারী খাস জমি রয়েছে। ওই জমির মধ্যে ৮ শতাংশ জমি জুয়েল গাজী ও শাকুর গাজী দুই ভাই দখল করে নেন। গত সোমবার থেকে ওই জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন তারা। স্থানীয়রা এ সরকারী জমি দখল ও পাকা ভবন নির্মাণের বিষয়টি উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল ও ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু জাফরকে জানালে তারা তাদের কাছ থেকে ঘুস এনে নির্মাণ কাজের অনুমতি দেন। তাদের অনুমতি পেয়ে অবৈধ দখলদাররা পাকা ভবন নির্মাণ করছেন। ব্যবসায়ীদের অভিযোগ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল ও ভুমি কর্মকর্তা আবু জাফর মোটা অংকের টাকা ঘুষ নিয়ে কাজের অনুমতি দিয়েছেন। ফলে অনায়াসে তারা পাকা ভবন নির্মাণ করতে সাহস পাচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে,তিন দিকে বেড়া দিয়ে ভিতরে পাকা ভবনের কাজ চলছে। পাঁচজন শ্রমিক কাজ করছেন। পাশে জুয়েল গাজী ও শাকুর গাজী দাড়িয়ে কাজ দেখভাল করছেন।  
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, সরকারী জমিতে জুয়েল গাজী ও শাকুর গাজী অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন। এ বিষয়টি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাকে জানালে ওই অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল  ও ইউনিয়ন সহকারী কর্মকর্তা আবু জাফর এসে জুয়েল গাজীর কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়নি। সরকারী জমি সরকারী কর্মকর্তারা রক্ষা না করে তাহলে করবে কে?
পাকা ভবন নির্মাণকারী জুয়েল গাজী ও শাকুর গাজী বলেন,দখলীয় জমিতে পাকা ভবন নির্মাণ করতেছি। এ পাকা ভবন নির্মাণের বিষয়টি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা জানেন।
কুকুয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা -তহসিলদার- মোঃ আবু জাফর টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন- পাকা ভবনের কাজ করতে জুয়েল গাজীকে নিষেধ করা হয়েছে। 
আমতলী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল বলেন, সরকারী জমিতে পাকা ভবন নির্মাণ করতেই পারবে না। তবে ঘুষ নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জবাব না দিয়ে এড়িয়ে যান। 
বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন,খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন- সরকারী জমি উদ্ধার না করে কেউ যদি ঘুষ নিয়ে পাকা ভবন নির্মাণপ সহায়তা করে থাকেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার

আমতলীতে সার্ভেয়ারের সহযোগিতায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ।।

আপডেট সময় : 10:40:42 am, Saturday, 3 August 2024