পাবনা প্রতিনিধি।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই প্রেক্ষিতে পাবনার আটঘরিয়া উপজেলায় বৃহস্পতিবার -২ মে- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন- পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, মোবারক হোসন পান্না- সাইফুল ইসলাম কামাল।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আজিজুল গাফফার- ইকবাল শেখ- মুহিদুল ইসলাম- শেখ ইউসুফ- শামীম সরদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তহুরা- উম্মে কুলসুম আরা বিউটি- পামেলা খাতুন-
রাশিদা পারভীন- সামেলা খাতুন- নিলা আক্তার- আসমা খাতুন- রুনা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

























