Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 ৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো এক পরিবারের ৭জনকে গ্রেপ্তারের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:20 pm, Tuesday, 4 February 2025
  • 162 বার পড়া হয়েছে

 ৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো এক পরিবারের ৭জনকে গ্রেপ্তারের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘর দখল ঠেকাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চেয়েছে এক প্রবাসী পরিবার। তবে সহায়তা না করে উল্টো ওই পরিবারের সাত সদস্যকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে।  

মঙ্গলবার -৪ ফেব্রুয়ারি- সকালে উপজেলার চাপরাশিরহাট বাজারে এক রোস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী প্রবাসী জাহাঙ্গীর আলম আজাদ এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসী জাহাঙ্গীর আলম আজাদ অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে প্রবাসে থেকে তিনি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে কষ্টার্জিত প্রবাসের অর্থ দিয়ে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে ১৩ শতক জায়গা খরিদ করেন। ওই জায়গার চর্তুদিকে সীমানা প্রাচীর করে ভিতরে সেমি পাকা ১টি ঘর ও ১টি টিন সেট ঘর তৈরী করে ভাড় দেন। ওই ঘরে দীর্ঘ দিন থেকে সাতটি ভাড়াটিয়া পরিবার বসবাস করে আসছে। গত ২৬ জানুয়ারি ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায় করতে গেলে ফ্যাসিবাদের আশ্রয়- প্রশ্রয়কারী ও ভূমিদখলকারী জাফর, রাকিবের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার হাত থেকে ভাড়ার টাকা গুলো ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে মারধর করে জোরপূর্বক আদায়কৃত ভাড়ার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে উল্টো তার কাছে জায়গা পাবে বলে দাবি করে অতর্কিত ভাবে তার ওপর ও তার ভাড়াটিয়াদের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার  পরিবারের অন্য সদস্যরা গেলে তাদের ওপর ও হামলা চালায়। ওই সময় তাদের ঘর দরজাসহ সব কিছু ভাংচুর করে তছনছ করে দেয়। এতে তার ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ভুক্তভোগী প্রবাসী

তিনি আরও বলেন, আমি নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করলে পুলিশ এবং সেনাবাহিনী এসে সাংবাদিকদের উপস্থিতিতে আমাদেরকে উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মিথ্যাচার করে পুলিশকে ম্যানেজ করে আমাদের পরিবারের সাতজনকে সদস্যকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়ার কথা বলে থানায় নিয়ে যায়। এপর্যায়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। উল্টো আমার ঘর গুলো আবুল কালাম মেম্বারের ছত্রছায়ায় সন্ত্রাসী দিয়ে দখল করে আছে। এমতাবস্থায় কোম্পানীগঞ্জ থানা প্রসাশনের থেকে কোন প্রকার সন্তোষজনক সহযোগিতা না পেয়ে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অর্ন্তবর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করছি।  

এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী জাহাঙ্গীর আলম আজাদের স্ত্রী ফেরদাউস বেগম, বোন লুতফুন নাহার, ছোট ছেলে সামিউল আরাফাত, প্রতিবেশী মহিউদ্দিন মাসুম, মো. কামরুল ও সাইফুল ইসলাম প্রমূখ।

অভিযোগ নাকচ করে দিয়ে চরফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, প্রবাসী আজাদ সংঘবব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। বিষয়টি জেনে আমাকে বলতে হবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

 ৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো এক পরিবারের ৭জনকে গ্রেপ্তারের অভিযোগ

আপডেট সময় : 03:07:20 pm, Tuesday, 4 February 2025