Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল

  • Reporter Name
  • আপডেট সময় : 02:14:40 pm, Thursday, 30 April 2026
  • 23 বার পড়া হয়েছে

চঞ্চল,

ভুট্টা বোঝাই পিকআপে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রওশন আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত চেয়ারম্যানকে রায় ঘোষণার পরপরই কড়া পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিন অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১২ সালের ১৬ মে। ওইদিন লালমনিরহাট থেকে একটি ভুট্টা বোঝাই পিকআপ ভ্যানে করে ঢাকা যাচ্ছিলেন হুমায়ুন আহমেদ কবির। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট শহরের পুরান বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ গাড়িটি তল্লাশি করে। এসময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হাতেনাতে ধরা পড়ার পর হুমায়ুন ও তার সহযোগী সেকেন্দার আলীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

ওই ঘটনায় তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর ধরে চলা এই মামলার সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আজ বিজ্ঞ আদালত চূড়ান্ত রায় প্রদান করেন। বর্তমান দায়িত্বপ্রাপ্ত একজন জনপ্রতিনিধির মাদক মামলায় কারাদণ্ড হওয়ায় পুরো আদিতমারী উপজেলা ও জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল

আপডেট সময় : 02:14:40 pm, Thursday, 30 April 2026