Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:39:49 pm, Monday, 20 April 2026
  • 26 বার পড়া হয়েছে

মোঃ সাগর ইসলাম,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের উত্তর বহতি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, গবাদিপশুসহ প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে উত্তর বহতি গ্রামের মোঃ সারোয়ার হোসেন (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন এবং মোঃ আব্দুল খালেক (৭৫), পিতা-মৃত মেহের আলীর বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মোট ৮টি ঘরে। এর মধ্যে ৪টি শোবার ঘর, ২টি রান্নাঘর ও ২টি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে নগদ ৪০ হাজার টাকা ছাড়াও গোয়ালঘরে থাকা একটি বকনা গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। দুই পরিবার মিলে আনুমানিক প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
এলাকাবাসীর ধারণা, পুড়ে যাওয়া ঘরের ওপর দিয়ে থাকা বৈদ্যুতিক মিটারের তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নেভানোর সময় মোঃ মোখলেসুর রহমান (৩৪), পিতা- আব্দুল খালেক, বুকের ডান পাশে দগ্ধ হন। পরে তিনি স্থানীয় বাজারের একটি ঔষধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
এলাকাবাসী জানান, স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনার খবর পেয়ে হরিপুর থানার এএসআই মোঃ সামিউল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে তাৎক্ষণিক নগদ আর্থিক অনুদান প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয়রা আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা

আপডেট সময় : 05:39:49 pm, Monday, 20 April 2026