
লক্ষ্মীপুর প্রতিনিধি:
কমিটিতে – মাহাথির মাহমুদ (রিয়াদ )কে সভাপতি, প্রান্ত অধিকারী সাধারণ সম্পাদক ও হাসান বক্তা কাওসার সাংগঠনিক সম্পাদক করে আগামী ১বছরের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে দেশের সকল জেলা উপজেলায় দ্রুত নতুন এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সুস্মিতা ফাউন্ডেশন -এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
কমিটির সভাপতি বলেন, আমরা যুব সমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা।

























