Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

সাভারে দোয়া মাহফিলের মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এ্যানীর শ্বশুরের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:20 pm, Tuesday, 2 December 2025
  • 70 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা দোয়া মাহফিলে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর শ্বশুর ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভুঁইয়া (৬৫)। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময়ই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুর রশিদ ভুঁইয়া। কিছুক্ষণ পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। তবে সেখানে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে থাকতে পারে। খবরটি ছড়িয়ে পড়লে দোয়া মাহফিলস্থলসহ সারা এলাকায় শোকের আবহ নেমে আসে।

মৃত আব্দুর রশিদ ভুঁইয়া দীর্ঘদিন ধরে দেশের চামড়া শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ঢেউ বইতে শুরু করেছে।

মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রহণ করে রাতেই পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। পারিবারিকভাবে জানানো হয়েছে, দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।

স্থানীয় নেতা-কর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

সাভারে দোয়া মাহফিলের মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এ্যানীর শ্বশুরের মৃত্যু

আপডেট সময় : 08:12:20 pm, Tuesday, 2 December 2025