Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:48:16 pm, Wednesday, 6 May 2026
  • 49 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,

চট্টগ্রামঃ সাতকানিয়ায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে
অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ আচার ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (৬ মে ) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতেরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), চট্টগ্রাম জেলার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান। এ সময় এনএসআই কর্মকর্তা রাসেল শেখ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন। অভিযানে “ইয়াম্মি ফুড প্রোডাক্ট” নামক একটি আচার প্রস্তুতকারী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ২৪৯ কার্টুন আচারসহ আচার তৈরির বিভিন্ন মেশিন জব্দ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর আচার তৈরির সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে উক্ত কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অবৈধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ

আপডেট সময় : 05:48:16 pm, Wednesday, 6 May 2026