Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা রুখে দাঁড়াল সাংবাদিক সমাজ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:10 pm, Tuesday, 27 January 2026
  • 28 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

ভুক্তভোগীর পক্ষে সত্যনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যায়যায়দিন-এর টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরফাত সানি এবং সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরো-র বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (ডিসি অফিস চত্বর) আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে একজন পেশাদার সাংবাদিককে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে ফেলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আরফাত সানির বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং ভয়ভীতি প্রদর্শনের কৌশল।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, বরং পুরো সাংবাদিক সমাজের সম্মান, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক ফোরামের সদস্য সচিব ও দৈনিক সমতল পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মনজুর হোসেন। তিনি বলেন,
“সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম বলেন,
“আরফাত সানির বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলী বলেন,
“সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় মাঠে থাকবে। সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ককসবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুল মান্নান,
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, ছাত্র প্রতিনিধি একরামুল হক, ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি শেফায়েল উদ্দিন রানা, দৈনিক গোমতি বার্তার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, এডভোকেট ফারুক, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন,
মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সদরের সাধারণ সম্পাদক ছৈয়দুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবছার, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সহ দপ্তর সম্পাদক রতন দে, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলম, হেলথ ইয়ুথ ক্লাবের সভাপতি আবদুর রহিম বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা রুখে দাঁড়াল সাংবাদিক সমাজ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : 09:14:10 pm, Tuesday, 27 January 2026